যেখানে হলো উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু ঐতিহ্যের ধারক ও বাহক ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল। অবিভক্ত বাংলার একটি প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুলটি ১৮৭৪ সালে পুরান ঢাকার সদরঘাটের অনতিদূরে বাহাদুর শাহ পার্কের দক্ষিণ-পূর্ব কোণে স্থাপিত হয়। স্কুলটি মূলত মুসলিম শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত হয়। কারণ, সে সময় মুসলমানরা শিক্ষায় পিছিয়ে ছিল। ১৯১৬ সালে স্কুলটির নবপর্যায়ের নির্মাণ সম্পন্ন হয়। ‘আবদুল্লাহ’ খ্যাত বিশিষ্ট সাহিত্যিক কাজী ইমদাদুল হক এই স্কুলে শিক্ষকতা করতেন।