যেখানে হলো উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ বাংলার উল্লেখযোগ্য এক শিক্ষাপ্রতিষ্ঠান অমৃতলাল দে মহাবিদ্যালয়। ‘কর্মই ধর্ম’ আদর্শ নিয়ে ১৯৯২ সালের ২২ এপ্রিল অমৃতলাল দে শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এখানে উচ্চমাধ্যমিকের পাশাপাশি ডিগ্রি ও স্নাতক পর্যায়েও শিক্ষাদান করা হয়। আধুনিকতার ছোঁয়া হিসেবে প্রতিষ্ঠানটির ভর্তি-প্রক্রিয়া অনলাইনে করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটি শহরের অমৃতলাল দে সড়ক (হাসপাতাল রোডে) অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটি যশোর শিক্ষা বোর্ডে এবং পরবর্তী সময়ে বরিশাল শিক্ষা বোর্ডে কৃতিত্বপূর্ণ ফলাফল করে আসছে।