যেখানে হলো উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ১৮৬৯ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। সেই সময়েই মহারানি ভিক্টোরিয়ার প্রতি শ্রদ্ধার্ঘস্বরূপ এর নামকরণ করা হয় ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্লস স্কুল’। ১৯০১ সালে শ্রী অনন্ত মিত্র এই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন। ১৯৩২ সালে এটি ইংলিশ মিডিয়াম স্কুলে রূপান্তরিত হয়, এর আগে বাংলা মাধ্যমেই পড়াশোনা হতো। ১৯৩৩ সালে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথমবারের মতো ম্যাট্রিক পরীক্ষায় অংশ নেয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানে এখন প্রায় দুই হাজারের মতো ছাত্রী পড়াশোনা করে এবং তাদের শিক্ষাদানের জন্য নিয়োজিত আছেন প্রায় ৫৫ জন শিক্ষক।