যেখানে হলো উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সরকারী উচ্চবিদ্যালয় স্থাপিত হয় ১৮৮২ সালে। ১৯৬৮ সালের ১৫ নভেম্বর বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। এর আগে এ বিদ্যালয়ের নাম ছিল নীলফামারী ইংলিশ হাইস্কুল।বিদ্যালয়ে প্রাপ্ত তথ্য মতে, তমিজ উদ্দিন চৌধুরী, রেবতী মোহন চৌধুরী ও রোস্তম আলী চৌধুরীর দেওয়া ১৩ দশমিক ২৪ একর জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।বর্তমান ছাত্রসংখ্যা এক হাজার ১৩৫। ২০১০ সাল থেকে জেএসসিতে পাসের হার শতভাগ এবং এসএসসি পরীক্ষায় ২০০৮ সাল থেকে পাসের হার শতভাগ। এ ছাড়া ২০১২ ও ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা ২০-এর তালিকায় এর অবস্থান রয়েছে।