যেটা ঘটল সেটা অলৌকিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ মিনহাজুল আবেদীন। ১৯৯৯ বিশ্বকাপে এডিনবরায় স্কটল্যান্ডের বিপক্ষে ১১৬ বলে অপরাজিত ৬৮ রানের পাশাপাশি ১২ রানে নিয়েছিলেন ১ উইকেট। সেই কীর্তির স্মৃতিচারণা করছেন তিনি।১৯৯৯ বিশ্বকাপে আমার খেলারই কথা ছিল না। অথচ খেললাম এবং বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম ম্যান অব দ্য ম্যাচও হলাম! যাদের আস্থা আর ভালোবাসার কারণে শেষ পর্যন্ত দলে ঢুকি, তাদের এ রকম একটা প্রতিদান দিতে পেরে খুব ভালো লেগেছে।শুধু এ কারণেই বিশ্বকাপে দেশের পক্ষে প্রথম ম্যান অব দ্য ম্যাচ হওয়াটা সার্থক হয়েছিল আমার। দলে ঢোকার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল, স্কটল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচেও আমরা ব্যাটিংয়ে খুব সংগ্রাম করছিলাম। কিন্তু শেষ পর্যন্ত যেটা ঘটল সেটা অলৌকিক! ২৪ রানে ৪ উইকেট পড়ার পর উইকেটে নামি। এরপর আমার ফিফটির সৌজন্যেই বাংলাদেশ দল জেতার মতো রান করে। অমন দিনে এই প্রাপ্তি অনেক বিরাট ব্যাপার ছিল। কার বলে ফিফটি এসেছিল মনে নেই, শুধু মনে আছে একটা সিঙ্গেল নিয়েই ব্যাটটা তুলেছিলাম।বিশ্বকাপের প্রথম ফিফটি আমার ক্যারিয়ারেরও একটা মাইলফলক। এরপর যত দিনই ক্রিকেট খেলেছি, ওই সাফল্য প্রেরণা হিসেবে কাজ করেছে।