যেভাবে এল খ্রিষ্টীয় নববর্ষ
১ জানুয়ারিকে খ্রিষ্টীয় নববর্ষ হিসেবে উদযাপনের সংস্কৃতি শুরু হয় সাম্প্রতিক সময়ে। কিন্তু এটি শুরু হওয়ার পেছনে রয়েছে আরেক ইতিহাস। সর্বপ্রথম নববর্ষ উদযাপন শুরু হয় খ্রিষ্টের জন্মেরও দুই হাজার বছর আগে। সে সময় ২০ মার্চের দিকে নববর্ষ উদযাপিত হতো।আদি রোমান দিনপঞ্জিকা: রোমান দিনপঞ্জিকা অনুযায়ী প্রতি বছর ১ মার্চ নববর্ষ উদযাপন করা হতো। ওই সময় বছর গণনা করা হতো ১০ মাসে। মার্চ মাস থেকে শুরু হতো নতুন বছর।দিনপঞ্জিকায় জানুয়ারির অন্তর্ভুক্তি: খ্রিষ্টের জন্মের ১৫৩ বছর আগে রোমে প্রথমবারের মতো ১ জানুয়ারি নববর্ষ উদযাপন শুরু হয়। রোমের দ্বিতীয় রাজা নুমা পন্টিলাস দিনপঞ্জিকায় অন্তর্ভুক্ত করেন নতুন দুটি মাস জানুয়ারি ও ফেব্রুয়ারি। যদিও তখনো অনেকে ১ মার্চ নববর্ষ উদযাপন করতেন।জুলিয়ান দিনপঞ্জিকা: ১ জানুয়ারি নববর্ষ উদযাপন—খ্রিষ্টের জন্মের ৪৬ বছর আগে জুলিয়াস সিজার প্রাচীন রোমান দিনপঞ্জিকায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন দিনপঞ্জিকা চালু করেন। এই দিনপঞ্জিকায় ১ জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে বছরের প্রথম দিন হিসেবে ১ জানুয়ারি নববর্ষ উদযাপন শুরু হয়।মধ্যযুগীয় সময়: ১ জানুয়ারি অবলোপ—৫৬৭ খ্রিষ্টাব্দে এসে ইউরোপের বিভিন্ন অঞ্চলে ১ জানুয়ারিকে নববর্ষ হিসেবে বাদ দেওয়া হয়। এরপর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে নববর্ষ উদযাপন শুরু হয়। এ সময় ইউরোপের কোথাও ২৫ ডিসেম্বর, কোথায় ১ মার্চ কিংবা কোথাও ২৫ মার্চ নববর্ষ উদযাপন করা হতো।গ্রেগরিয়ান দিনপঞ্জিকা: ১ জানুয়ারি পুনঃ স্থাপন—১৫৮২ সালে গ্রেগরিয়ান দিনপঞ্জিকা অনুযায়ী ১ জানুয়ারিকে আবার নতুন বছরের প্রথম দিন হিসেবে হিসেবে উদযাপন করা হয়। এরপর ১ জানুয়ারি নববর্ষ হিসেবে আস্তে আস্তে জনপ্রিয় হতে শুরু করে। ১৭৫২ সাল থেকে আমেরিকা ও ব্রিটেন ১ জানুয়ারি নববর্ষ পালন করা শুরু করে। সূত্র: বিভিন্ন ওয়েবসাইট