যেভাবে জন্ম নিল ‘বাংলাদেশ বাংলাদেশ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কিন্তু আমি কী-ই বা করতে পারি’—মানুষের এ ধরনের কথা শুনে শুনে আমি ক্লান্ত। পাশাপাশি ঘটনার বিস্তারিত বিবরণ প্রকাশে পত্রিকাগুলোর অনীহার কারণে বিকল্প উপায়ে বিষয়টির প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করাটা জরুরি হয়ে পড়ে। কাজেই কনসার্টের চেয়ে চলমান যুদ্ধের প্রতি বেশি মনোযোগ আকর্ষণের জন্য বিশেষভাবে লেখা হয় ‘বাংলাদেশ’। লিওন রাসেল আমাকে পরামর্শ দেন গানের শুরুতেই ঘটনাটা ব্যাখ্যা করার জন্য, যেন আমি কিছু করি: একটি ধীরগতির অবতরণিকা। তাঁর পরামর্শ গ্রহণ করলাম এবং এটাকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করলাম:এল একদিন বন্ধু আমারচোখভরা তার ধু ধু হাহাকারবলে গেল, চাই শুধু সহায়তাদেশ তার আজ ধুঁকে ধুঁকে মরে...রবিশংকরই আমার সেই বন্ধু।I. Me. Mine থেকে ঈষৎ সংক্ষেপিত,পৃষ্ঠা ২২০