যেভাবে ধরা পড়লেন দুই পর্নো-দর্শী-মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কর্ণাটক রাজ্যের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই মন্ত্রীর বিধানসভার অধিবেশন চলাকালে মোবাইলে পর্নো ভিডিও দেখা নিয়ে সারা ভারত জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। কীভাবে তাঁরা এই ভিডিও দেখা অবস্থায় ধরা পড়লেন তা নিয়ে সবাই বেশ কৌতূহলী। আর এই কৌতূহলের অবসান ঘটাতে আজ বুধবার ভারতের টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতের কর্ণাটকে বিধানসভার অধিবেশন চলাকালে টেলিভিশন চ্যানেলগুলোকে অতিথি সারিতে থেকে অধিবেশনের কার্যক্রম ধারণ করার অনুমতি দেওয়া হয়। আর এসব টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে দুই মন্ত্রীর অশ্লীল ভিডিও দর্শন। ভিডিও সাংবাদিকেরা তাঁদের ক্যামেরায় দেখতে পান, সমবায় মন্ত্রী লক্ষ্মণ সাভাদি এবং শিশু ও নারী উন্নয়ন বিষয়ক মন্ত্রী সি সি পাতিল মোবাইলের দিকে এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছেন। এতে তাঁদের মনে সন্দেহের সৃষ্টি হয়। তখন তাঁরা ক্যামেরা জুম করে দেখতে পান দুই মন্ত্রী আসলেই কী দেখছেন!রাজ্যের বিধানসভার নিরাপত্তার কথা চিন্তা করে অধিবেশন চলাকালে ভিডিও ও ফটো সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছিলেন। কিন্তু এখন অধিবেশন দ্বিতীয় তলার দর্শক সারি থেকে ধারণ করার অনুমতি দেওয়া হয় সাংবাদিকদের। বিধানসভার অধিবেশন চলার সময় মোবাইল ব্যবহার নিষিদ্ধ থাকা সত্ত্বেও দুই মন্ত্রী মোবাইল ব্যবহার করেন এবং সেই ফোনে অশ্লীল ভিডিও দেখেন। প্রসঙ্গত, এই দুই মন্ত্রী লক্ষ্মণ সাভাদি ও সি সি পাতিল এবং মোবাইল ফোনের মালিক অপর মন্ত্রী জে কৃষ্ণ পালমার আজ বুধবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।