যেভাবে বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়তই নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে, যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনএভাবে পানির অপচয় হতেই থাকবে?বর্তমানে ঢাকায় পানি, বিদ্যুৎ ও গ্যাসের অভাব অত্যন্ত প্রকট। কিন্তু আমরা বিভিন্ন স্থানে পানির অপচয় দেখতে পাই। মতিঝিল কলোনির বিল্ডিংয়ের ছাদের ওপর অবস্থিত পানির ট্যাংকগুলোর দিকে নজর দিলে তা আরও সুস্পষ্ট হয়ে ওঠে। আইডিয়াল স্কুলের পেছনের ভবনগুলোর ছাদের ট্যাংক থেকে যে পরিমাণ পানি পড়ে, সেই পানি দিয়ে অন্য একটি এলাকার মানুষ চলতে পারবে। বিশেষ করে ৫৫, ৫৩ ও এর আশপাশের অনেক ভবনের ট্যাংক থেকে পানি পড়তে দেখা যায়। এ সমস্যা সমাধানে এখনই ব্যবস্থা নেওয়া উচিত। মতিঝিল কলোনির পানির অপচয় বন্ধ করে অন্যান্য এলাকার মানুষ যাতে পানি পায়, সে ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।মো. মতিউর রহমানমতিঝিল কলোনি, আইডিয়াল জোন, ঢাকা।লোডশেডিং-বৈষম্য: ঢাকা বিশ্ববিদ্যালয়আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের আছে ১৭টি হল। সব হলে থাকবে সমান সুযোগ-সুবিধা এটাই কাম্য। কিন্তু পরিতাপের বিষয় এই যে সূর্য সেন হল, মহসীন হল, রোকেয়া হলসহ আরও কিছু হল অসমতার নীতিতে বিশ্বাস করে। তাই এসব হলে লোডশেডিং হয় না বললেই চলে। এসব হল ও ভবনগুলো নাকি স্বয়ং ভিসির বাসভবন ও রাষ্ট্রপতির বাসভবনের বিদ্যুৎ সংযোগে সংযুক্ত। তাঁরা সব সময় লোডশেডিংমুক্ত থাকবেন, এটা মানা যায় না। আমরা চাই, আমাদের হলগুলোও ওই বিদ্যুতের লাইনে সরাসরি সংযুক্ত হোক।মুমিন ৩২৯, কবি জসীমউদ্দীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। [email protected]আমাদের আকুতিনীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার কোয়ার্টারের বর্ধিত বাসা ভাড়া-সম্পর্কিত ‘বাসা ভাড়া বাড়িয়ে মেয়েদের ওপর অত্যধিক চাপ সৃষ্টি’ লেখাটি প্রথম আলোর ‘ঢাকায় থাকি’তে ১৬ মে ছাপানো হয়েছিল। সেখানে কর্তৃপক্ষের কাছে সমস্যার সমাধানের জন্য অনুরোধ করা হয়েছিল।আমিও সমস্যায় জর্জরিত ব্যক্তিদের একজন। লেখায় আমাদের মনের কথাটি প্রকাশিত হওয়ায় অনেকটা শান্তি পেয়েছিলাম যে আমাদের জন্য কর্তৃপক্ষ কিছু একটা করবে। আমাদের বাসা ভাড়া কিছুটা হলেও কমানো হবে। কিন্তু এক সপ্তাহ, দুই সপ্তাহ গেল এবং এভাবে পুরো এক মাসই কেটে গেল। তবু কর্তৃপক্ষের কোনো পদক্ষেপই আমাদের সমস্যা সমাধানে এল না। আমাদের দেশ যে এত পিছিয়ে পড়েছে, এর একটি বড় কারণ হচ্ছে, আমাদের কর্তব্যে অবহেলা এবং লোভের বশবর্তী হওয়া। কর্তৃপক্ষ কেন যে লোভী মানুষকে প্রশ্রয় দিচ্ছে, তা আমরা বুঝতে পারছি না।আশা করছি, কর্তৃপক্ষ আমাদের অসহায়ত্বের কথা চিন্তা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে বাসা ভাড়া কমানো হয় এবং মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার না করা হয়।নিতু নীলক্ষেত, বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা।ভরসা নেই ডাক বিভাগেসেদিন নিউমার্কেট পোস্ট অফিসে গিয়েছিলাম কিছু পোস্টকার্ড কিনতে। সেখানে এক ভদ্রলোককে দেখা গেল অফিসের এক কর্মচারীকে জিজ্ঞেস করতে, কীভাবে সাইপ্রাসে বই পাঠাতে হয়। উত্তরে কর্মচারী বললেন, খামে ভরে পাঠিয়ে দিলেই চলবে। ভদ্রলোকের হাতেই ছিল বইগুলো। তিনি সেগুলো খামে ভরে লোকটিকে দিলেন রেজিস্ট্রি করার জন্য। তখন কর্মচারী বললেন, এটা রেজিস্ট্রি করা যাবে না, শুধু উপযুক্ত ডাকটিকিট লাগিয়ে পাঠাতে হবে। ভদ্রলোক কিছুতেই রাজি হচ্ছিলেন না। কারণ, বাংলাদেশের ডাক বিভাগের ওপর ভরসা পাচ্ছিলেন না তিনি। কিছুক্ষণ পর ভদ্রলোক বইগুলো না পাঠিয়েই ফিরে গেলেন।দুঃখ হলো ভদ্রলোকের জন্য, কিন্তু আমার কিছু করার ছিল না। ভাবছিলাম, কবে যে ডাক বিভাগ জনগণের আস্থা অর্জন করবে!ডিউক জন৭৯/৩ পূর্ব আহম্মদনগরমিরপুর-১, ঢাকা।চি ঠি লে খা র ঠি কা নাঢাকায় থাকি প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। ই-মেইল: [email protected], [email protected]