যেভাবে বেঁচে আছি
অ্যাপ্রন-বিভ্রাটসাদা রঙের অ্যাপ্রন বলতে আমরা চিকিৎসকের পোশাককেই বুঝি। কিন্তু আজকাল অহরহ যেখানে-সেখানে এ পোশাকের অপব্যবহার দেখা যাচ্ছে। একজন ওষুধের দোকানের কর্মচারী, শিক্ষক, আয়া, পোশাকশিল্পের সুপারভাইজার, এমনকি কিছু সুপার স্টোরের বুচারকেও এ পোশাক ব্যবহার করতে দেখা যাচ্ছে। হাসপাতালের গণ্ডিতে পোশাকটি সীমাবদ্ধ নেই।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, চিকিৎসক বাদে অন্যান্য পেশায় অ্যাপ্রনের রং ব্যবহারে ভিন্নতা আনা হোক। একজন ডাক্তারের পদমর্যাদা যেন সব সময় অক্ষুণ্ন থাকে। পেশা হিসেবে চিহ্নিতকরণের এই বিভ্রাটের জন্য আইন প্রণয়ন করে যথাবিহিত গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।মো. পারভেজ আলম স্বপন৩০৭, উত্তর শাহজাহানপুর, ঢাকাদেয়ালে পত্রিকা চাইহাজারীবাগ থানার দক্ষিণ প্রান্তে তাজমহল মাদ্রাসাসংলগ্ন একটি দেয়ালে আগে প্রথম আলো পত্রিকা সাঁটানো হতো। এতে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, প্রবীণ ও তরুণ যুবকেরা অনেক বিষয়ে জ্ঞান অর্জন করতেন। বাসায় সংবাদপত্র রাখার আর্থিক সামর্থ্য থাকে না অনেকের। তাঁরা দেয়ালের পত্রিকার মাধ্যমে দেশ-বিদেশের খবরাখবর জানতে পারেন। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আগের জায়গায় আবার সংবাদপত্র সাঁটানো হোক।মো. নাছির উদ্দিন আহমেদহাজারীবাগ