যেভাবে বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়তই নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সবদিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনবিনা মূল্যে বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব বিতরণঢাকার বেশ কয়েকটি অঞ্চলে ইতিমধ্যেই বিতরণের পর্যায় শেষ করে নতুন অঞ্চলের জন্য কার্যবিধি পুরোদমেই সম্পন্ন হতে যাচ্ছে। পুরোনো বাল্ব জমা নিয়ে প্রতিটি এনার্জি সেভিং বাল্ব বিতরণ করা হচ্ছে। সে ক্ষেত্রে অনেকেই নতুন বাল্ব কিনে জমা দিতেও কার্পণ্য করেননি। কিন্তু বিতরণের পর কর্তৃপক্ষ থেকে কখনো তদারকের জন্য কোনো টিম পাঠানো হয়নি। মাত্র ১৫ দিনের ব্যবধানে ফিউজ হয়ে গেল আমার পাওয়া তিনটি বাল্বই। অভিযোগ পাওয়া গেল, স্বল্পতার কারণে চারটির পরিবর্তে তিনটি করে বাল্ব বিতরণ করা হয়েছে। বিভিন্ন ধরনের অভিযোগ থাকলেও প্রকল্পটি বিদ্যুৎ-সাশ্রয়ে বিশেষ ভূমিকার অধিকারী। পারভেজ আলম ৩০৭, উত্তর শাজাহানপুর, ঢাকা।ঢাকা চিড়িয়াখানারাজধানী ঢাকা শহরের কর্মব্যস্ত মানুষের অবসর সময়ের অন্যতম বিনোদনের জায়গা ঢাকা চিড়িয়াখানা। পশুরাজ সিংহ আর সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার সেখানকার বিশেষ আকর্ষণ। কী এক উৎকট গন্ধের কারণে দর্শনার্থীরা এদের খাঁচার কাছে ভিড়তে পারে না। আর ভিড়লেও নাকে কাপড়চাপা দিতে হয়। গত ২২ অক্টোবর চিড়িয়াখানায় গিয়ে আমি নিজেও এই ভোগান্তির শিকার হই। অসহনীয় এই দুর্গন্ধ যেকোনো দর্শনার্থীর জন্য সত্যিই দুর্ভোগের। প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দর্শনার্থীদের নির্মল বিনোদনের সুযোগ করে দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। মো. আলী আহমেদহিসাববিজ্ঞান বিভাগ (দ্বিতীয় বর্ষ)সরকারি বাঙলা কলেজ, ঢাকা।চি ঠি লে খা র ঠি কা নাঢাকায় থাকি প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। [email protected], [email protected]