যেভাবে বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর-উত্তরার বিকল্প সড়কসম্প্রতি মিরপুর ১২ নম্বর সেকশন থেকে মানিকদি হয়ে ঢাকা সেনানিবাসের মধ্য দিয়ে জিয়া কলোনি পর্যন্ত একটি নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। এর ফলে মিরপুর ও উত্তরাবাসীর যোগাযোগের ক্ষেত্রে সুবিধা হবে। আমি প্রস্তাব রাখছি মানিকদিতে তিন রাস্তার মিলনস্থল (চৌধুরীকুঞ্জ) থেকে বাউনিয়া বাজার হয়ে উত্তরার তিন নম্বর সেক্টরের জসীমউদ্দীন এভিনিউ পর্যন্ত একটি সংকীর্ণ বা অপ্রশস্ত সড়ক রয়েছে, এটিকে চওড়ায় বাড়িয়ে তৈরি করা হলে ঢাকা সেনানিবাস ও বিশ্বরোড এড়িয়ে লোকজন উত্তরা ও মিরপুরের মধ্যে খুব কম সময়ে ও সহজে যাতায়াত করতে পারবে। তাহলে মিরপুর ১০ নম্বর সেকশন থেকে জিয়া কলোনীর পর্যন্ত উড়ালসেতুর দরকার পড়বে না। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।নাসরুল ইসলামপ্রশাসন বিভাগ, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।নগর পরিচ্ছন্নতায় ডিসিসির গতি নেইআজকাল ঢাকা সিটি করপোরেশন নগরের আবর্জনা সময়মতো পরিষ্কার-পরিচ্ছন্ন করছে না। দিনেদুপুরে রাস্তার ওপর ময়লা ও আবর্জনা স্তূপাকারে পড়ে থাকতে দেখা যায়। বিশেষ করে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় পয়োনিষ্কাশন ব্যবস্থা করুণ। দেখার কেউ নেই। রাস্তায় রাস্তায় ময়লার ট্রলির দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ। এ ছাড়া ময়লার বোঝাইকৃত ট্রাকগুলো চলাচলের সময় রাস্তায় রাস্তায় ময়লা ছড়াতে থাকে। এটাও পরিবেশ দূষিত করছে। রাস্তায় ময়লা পরে থাকার কারণে যানজটের সৃষ্টি এবং নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।ডিসিসির কাছে আবেদন, সূর্যোদয়ের আগেই সড়ক থেকে সব ময়লা-আবর্জনা পরিষ্কার করে নগরের পরিবেশকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করুন।মাহবুব উদ্দিন চৌধুরী১৭, হরিচরণ রায় রোড, ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা।