যেভাবে বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়তই নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনসড়ক উন্নয়নে রহস্যজনক বাধাপ্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ নেই। উন্নয়নের মূল চাবিকাঠি শক্তিশালী সড়ক অবকাঠামো—এটি বুঝতে পেরেই তিনি চেয়েছিলেন ঢাকা শহরের রাস্তাঘাট উন্নত হোক, ঢাকা শহরে একটি শক্তিশালী সড়ক যোগাযোগ অবকাঠামো গড়ে উঠুক। এ জন্য বর্তমান সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই প্রায় দুই বছর আগে ‘ঢাকা শহরের ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্প’ নামের একটি প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্প ফাইলটি একনেকের সভায় উপস্থাপন করে চূড়ান্ত অনুমোদনের জন্য গত ৮ সেপ্টেম্বর ডিসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা পরিকল্পনা কমিশনের একনেক বিভাগের উপবিভাগীয় প্রধানের কাছে পৌঁছে দেন। এরপর প্রায় চার মাস ধরে প্রকল্পটির ফাইল একনেকের সভায় কখনো কখনো তালিকাভুক্ত হয়, কিন্তু আলোচনার জন্য উত্থাপিত হয় না, আবার কখনো কখনো আলোচনার জন্য তালিকাভুক্ত থাকলেও তালিকায় অন্যান্য বিষয় ঢুকিয়ে দিয়ে ঢাকা শহরের রাস্তাঘাট উন্নয়নের প্রকল্প ফাইলটিকে তালিকা থেকে বাইরে রাখা হয়। একনেক ও ডিসিসি সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বরের সভায় প্রকল্পটি উত্থাপন ও আলোচনার জন্য একনেকের সভায় তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ঢাকা শহরের রাস্তাঘাট উন্নয়নের গুরুত্ব্বপূর্ণ এ প্রকল্পটি শেষ পর্যন্ত নাকি আলোচনার জন্য আর উত্থাপিত হয়নি। আশা করা গিয়েছিল, ৭ ডিসেম্বর প্রকল্পটি আলোচনা ও অনুমোদনের জন্য একনেকের সভায় উত্থাপিত হয়ে অনুমোদনের জন্য বিবেচিত হবে। ওই দিনও প্রকল্পটি একনেকের সভায় উত্থাপিত হয়নি। একনেকের সভা ১৪ ডিসেম্বর ও সর্বশেষ ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। অথচ গুরুত্বপূর্ণ এ প্রকল্পটি আবারও একনেকের সভার তালিকার বাইরে রাখা হয়। প্রধানমন্ত্রী যেখানে ঢাকা শহরের রাস্তাঘাটসহ সমগ্র দেশের সড়ক যোগাযোগ অবকাঠামোর উন্নতি চান, সেখানে ঢাকা শহরের রাস্তাঘাট উন্নয়ন প্রকল্পটি দীর্ঘদিন ধরে একনেকের অনুমোদনের অপেক্ষায় ফেলে রাখা হয়েছে। এটা বর্তমান সরকারের জনপ্রিয়তায় আঘাত করার কোনো কৌশল কি না তা রহস্যজনক। রাস্তাঘাটের জীর্ণ দশার কারণে ঢাকা শহরের বিভিন্ন এলাকার অধিবাসী চূড়ান্ত ভোগান্তির মধ্যে আছেন। ঢাকার পূর্বে দক্ষিণ বনশ্রী ও ঢাকার উত্তরে নিকুঞ্জ, মিরপুরের বহু এলাকা এবং উত্তরার পূর্বাংশসহ ঢাকা শহরের অনেক এলাকার রাস্তাঘাট করুণ। এ জন্য ২৮ ডিসেম্বর একনেকের সভায় ঢাকা শহরের রাস্তাঘাট উন্নয়নের প্রকল্পটি উত্থাপিত, আলোচিত ও অনুমোদিত হবে বলে আশা করছি।মো. জহিরুল হকআহ্বায়ক (উন্নয়ন ও যাতায়াত উপকমিটি), দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতি।চি ঠি লে খা র ঠি কা নাঢাকায় থাকি প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।[email protected], [email protected]