যেভাবে বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি মানিকদিতে থাকি’ঢাকা সিটি করপোরেশনের অবহেলিত এক এলাকা মানিকদি। এখানে বাস করে অনেক অবসরপ্রাপ্ত সৈনিক পরিবার। তারা আগের অধিবাসীদের কাছ থেকে ভূমি কিনে কয়েক দশক ধরে মানিকদিতে আছে। এই এলাকাবাসীর যাতায়াতের প্রধান সড়ক হচ্ছে সদ্যনির্মিত জিয়া কলোনি (এমইএস) গেট থেকে মিরপুর সেনানিবাস পর্যন্ত সড়কটি। সড়কটি চৌধুরী কুঞ্জের কাছে এসে যেন থমকে আছে। এই জায়গায় সড়ক পূর্ণাঙ্গ করা হবে, সেই আশা করছে এলাকাবাসী। এ ছাড়া এলাকাবাসী সব সড়ক সব সময়ের জন্য ব্যবহার করতে চায়। কারণ আমাদেরও রাত-বিরাতে যেকোনো দরকারে চলাচল করতে হতে পারে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর দৃষ্টি আকর্ষণ করছি।মো. পারভেজ আনামপশ্চিম মানিকদি, ঢাকা সেনানিবাস।মিরপুরের রাস্তাঘাটের সৌন্দর্য বাড়ানো হোকআমরা প্রত্যেকেই জানি যে ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট খেলার কয়েকটি ম্যাচ আমাদের দেশে অনুষ্ঠিত হবে। এর মধ্যে কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এ কারণে অনেক বিদেশি দর্শক আমাদের দেশে আসবেন খেলা দেখতে। এ জন্য মিরপুর স্টেডিয়ামসংলগ্ন রাস্তা মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর-১ হয়ে টেকনিক্যাল পর্যন্ত রাস্তাটির সৌন্দর্যবর্ধন, যানজট নিরসনে বিশেষ পদক্ষেপ গ্রহণ, মিরপুর স্টেডিয়ামের আশপাশের নাজুক অবস্থার উন্নয়ন করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। কয়েক দিন আগে অনুষ্ঠিত নিউজিল্যান্ড ও বাংলাদেশের খেলা দেখতে গিয়ে দেখেছি, ১৩ নম্বর গেটের পাশ দিয়ে মানুষের মলমূত্র বের হয়ে যাচ্ছে। দর্শক এর ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। তাই দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে এর সমাধান করা জরুরি।মো. রাকিব উদ্দিনহিসাববিজ্ঞান বিভাগ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা।