যেভাবে বেঁচে আছি
‘আমরা যারা ঢাকায় থাকি ভেজাল খাবার বর্জন করি’আমরা যারা ঢাকা শহরে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করে আসছি, প্রতিদিন আমরা যে খাবার খাচ্ছি, তা মূলত জেনেশুনে বিষ খাচ্ছি, অর্থাৎ খাবারগুলো ভেজালে ভরা। যেমন: মাছে লাশ পচন রোধের ওষুধ ফরমালিন, ফল পাকাতে ফরমালিন, চানাচুর ভাজতে পোড়া মবিল ব্যবহূত হয়। আবার হলুদ, মরিচ, ধনে—সব প্যাকেটজাত মসলায় কাঠের গুঁড়া, আটায় তুষের গুঁড়া, বিস্কুটে ঘনচিনি, ভোজ্যতেলে তেলের ড্রামে জমে থাকা গাদ মেশানোর কথা শোনা যায়। শুনেছি, শাকসবজিতে কৃত্রিম রং ব্যবহূত হয়। মোট কথা, সব পণ্য ভেজালযুক্ত। এসব ভেজালের খবর প্রায়ই সংবাদপত্রে পাওয়া যাচ্ছে।এ ছাড়া ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত প্রায়ই বিভিন্ন মার্কেট ও কারখানায় অভিযান চালিয়ে ভেজাল পণ্যসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ধরছেন এবং জরিমানা আদায় করছেন। দুঃখজনক হলেও সত্য যে ভেজাল কোনোভাবেই কমছে না। ভেজাল পণ্য খেয়ে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।আসুন, আমরা সবাই একতাবদ্ধ হয়ে অঙ্গীকার করি, ‘ভেজাল খাবার খাব না, অকালে প্রাণ যেতে দেব না। একটু কষ্ট হবে, তবুও ভেজাল খাব না।’এ কিউ এম মাহফুজউল্লা, ২৪৪, উত্তর শাহজাহানপুরইলেকট্রিক বাইকের কী হবে?সারা দেশে এখন প্রচুর পরিমাণে ব্যাটারির সাহায্যে চলে এমন তিন চাকার অটোরিকশা চলছে। ঢাকার অধিকাংশ আইন প্রয়োগকারী কর্মকর্তা (ট্রাফিক বিভাগ) ব্যাটারিচালিত বা ইলেকট্রিক বাইকের পথে বাধা হয়ে দাঁড়ান না। অথবা বুঝিয়ে বললে ছেড়ে দেন। কিন্তু স্বল্পসংখ্যক ট্রাফিক সার্জেন্ট ও চেকিংকালে থানার কর্মকর্তারা ছাড় দেন না। তাঁরা বাইক থানায় জব্দ করা, মামলা করাসহ নানা রকম হুমকি দেন, অপমানজনক কথা বলেন এবং পরে ঘুষের বিনিময়ে ছেড়ে দেন।আমরা পড়েছি উভয় সংকটে। একদিকে বিআরটিএ কোনো ইলেকট্রিক বাইকের রেজিস্ট্রেশন দেয় না। অপরদিকে রাস্তায় আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনী আমাদের ছাড় দেয় না। বিআরটিএর কাছে অনুরোধ, আপনারা আমাদের ইলেকট্রিক বাইকের অনুমোদন দিন, নয়তো পুলিশের ট্রাফিক বিভাগকে বলুন, তারা যাতে আমাদের বাইক না ধরে। ইলেকট্রিক বাইকের রেজিস্ট্রেশন দেওয়া হবে—এ কথা শুনেই আমরা ইলেকট্রিক বাইক কিনেছি। যদি রেজিস্ট্রেশন না দেওয়া হয়, তবে আমাদের অনেক ক্ষতি হবে। কিন্তু ক্ষতিপূরণ দেবে কে? কর্তৃপক্ষ একটু ভাবুন।বনি আমিনএসসিএইচএস, ধানমন্ডি