যেভাবে বেঁচে আছি
ভাড়াটেরা পরাধীন!গত ১৬ জানুয়ারি ‘ঢাকায় থাকি’তে প্রকাশিত ১ গোয়ালঘাট, ঢাকা মোহাম্মদ হানিফের বক্তব্যের ওপর শ্রদ্ধা রেখেই বলছি, কেন জানি মনে হয় ভাড়াটেরা বেশি ভুক্তভোগী। বাড়িওয়ালা-ভাড়াটেরা একে অপরের প্রতিপক্ষ নয় বরং প্রতিবেশী হওয়াটা সবার কাম্য। আজ থেকে ১০-১২ বছর আগে বাড়ি তৈরি করে, যাবতীয় ব্যয় মিটে যাওয়ার পরও উচ্চ হারে ভাড়া দাবি করা কি খুব যুক্তিসংগত? পাঁচ বছর ধরে একই ফ্ল্যাটে ভাড়ায় আছি। প্রতিবছরই বাড়িভাড়া বাড়ে, যার বর্তমান ভাড়া আট হাজার টাকা, বিদ্যুৎ ও গ্যাস বিল আমার। এ বছর জানুয়ারিতে ভাড়া বেড়ে গেল দুই হাজার টাকা, যেখানে চাকরিজীবীদের দুই টাকাও বেতন বাড়েনি। বেতন বাড়ার সঙ্গে যদি বাড়িভাড়ার সম্পর্ক থাকেও। সেই সুবিধাটা পাচ্ছেন সরকারি কর্মকর্তারা, বেসরকারি কর্মকর্তারা নন। ভাড়াটের ফ্ল্যাটে যে কোনো জিনিস মেরামতের প্রয়োজন, তা বাড়িওয়ালারা মনে করেন না। ন্যায্য কথা বলতে গেলেই শুনতে হয় ভালো লাগলে থাকবেন, না হলে চলে যাবেন। এত ঝামেলা সত্ত্বেও কেন ঢাকায় থাকি? পড়ালেখার ক্ষতিটা আমার হবে, অন্য কারও নয়। এ রকম দুর্বলতাগুলোই মনে হয় বাড়িওয়ালাদের সুবিধা। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, নিপীড়িত ভাড়াটেরা এ অবস্থা থেকে আদৌ কি মুক্তি পাবে? ডলি মিয়াজান লেন, মানিকনগর, ঢাকা।মহিলা টয়লেট চাইরাজধানী ঢাকায় প্রতিদিন লাখ লাখ মানুষের সমাগম হয়। রাস্তার পাশে কিছু টয়লেট আছে, যার বেশির ভাগ পুরুষেরা ব্যবহার করে থাকে। নারীদের জন্য পৃথক কোনো টয়লেট নেই। এতে বিভিন্ন সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে নারীদের সমস্যায় পড়তে হয়। তাই ঢাকা সিটি করপোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি নারীদের জন্য প্রতি দুই কিলোমিটার অন্তর পৃথক টয়লেট তৈরি করার জন্য, যেগুলো শুধু নারীরা ব্যবহার করতে পারে।তানিয়া আক্তারশিক্ষার্থী, গজমহল ট্যানারী উচ্চবিদ্যালয়,হাজারীবাগ, ঢাকা।