যেভাবে বেঁচে আছি
ভাষার মাসে অবহেলিত সরকারি বাঙলা কলেজভাষা আন্দোলনের অন্যতম ফসল সরকারি বাঙলা কলেজ। বাংলা ভাষায় উচ্চশিক্ষার প্রসার ঘটাতেই ভাষাসৈনিকেরা এটি গড়ে তোলার উদ্যোগ নেন। যেহেতু ভাষা আন্দোলনের সঙ্গে এর একটি সম্পর্ক রয়েছে, তাই ফেব্রুয়ারি মাসে এখানে অবশ্যই জাতীয়ভাবে ভাষা আন্দোলনের ওপর সভা-সেমিনার অনুষ্ঠিত হওয়া উচিত। কিন্তু স্বাধীনতার ৪০ বছর পরও এখানে জাতীয়ভাবে ভাষা আন্দোলন ও ভাষাশহীদদের নিয়ে কোনো সভা-সেমিনার হয় না। তাই ফেব্রুয়ারি মাসে ‘ঢাকায় থাকি’র মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন, এবার থেকেই সরকারি বাঙলা কলেজে ভাষা আন্দোলনের ওপর জাতীয়ভাবে সভা-সেমিনার করা হোক। এ ছাড়া এখানে ভাষা আন্দোলনের ইতিহাস ও সামগ্রী নিয়ে একটা জাদুঘর প্রতিষ্ঠা করার অনুরোধ রইল।মো. রাকিব উদ্দিনহিসাববিজ্ঞান বিভাগ (দ্বিতীয় বর্ষ)সরকারি বাঙলা কলেজ, ঢাকা।ইলেকট্রিক বাইক চাওয়ার কারণ...উত্তর বাড্ডার আফরোজা আহমেদকে ধন্যবাদ ৬ ফেব্রুয়ারি ‘ঢাকায় থাকি’তে তাঁর সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। ভুল ভাঙানোর জন্য প্রথমেই বলব, ইলেকট্রিক বাইক ও ইলেকট্রিক রিকশার মধ্যে পার্থক্য বুঝুন। আমি নিজেও ব্যাটারিচালিত তিন চাকার ইলেকট্রিক রিকশার ভিআইপি সড়কে চলাচল সমর্থন করি না। কারণ, এসব সড়কে সাধারণ রিকশার চলাচল নিষিদ্ধ। কিন্তু দুই চাকার বাইসাইকেল কি নিষিদ্ধ? বাইসাইকেল যদি সব রাস্তায় চলতে পারে, তাহলে দুই চাকার ইলেকট্রিক বাইক কেন চলতে পারবে না?গতি একটু কমই। মডেল ও ব্যাটারির চার্জ অনুযায়ী ঘণ্টায় ৩০-৬০ কিলোমিটার। মধ্যরাতের ট্রাক ছাড়া অন্য যানবাহন ঢাকায় এর চেয়ে দ্রুত চলতে পারে বলে মনে হয় না। যানজটের মূল কারণ তো যত্রতত্র গাড়ি পার্কিং, মাঝরাস্তায় বাসে যাত্রী ওঠানো-নামানো, রাস্তা দখল, ট্রাফিক সিগন্যাল না মানা ইত্যাদি। ইলেকট্রিক বাইক নয়।বিদ্যুৎ প্রসঙ্গে বলব, সংকটের কথা বিবেচনা করে কেউই নতুন এসি লাগানো-চালানো থেকে বিরত থাকবে না। আপনাদের বাসায় নিশ্চয়ই আইপিএস আছে, ওটার ব্যাটারিও কিন্তু বিদ্যুতেই চার্জ হয়। আপনি পরিবেশের কথা বলেছেন, ইলেকট্রিক বাইকগুলোর কোনো শব্দ ও ধোঁয়া নেই। এটা কি পরিবেশবান্ধব নয়?বনি আমিনএসসিএইচএস, ধানমন্ডি, ঢাকা।