যেভাবে বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়তই নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে, যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুননাগরিকসেবা নেই জোয়ারসাহারা মাদ্রাসা এলাকায়নগরের বাড্ডা থানার কুড়িল বিশ্ব রোড রেলক্রসিংসংলগ্ন জোয়ারসাহারা ইমদাদিয়াহ আজিজুল উলুম আবাসিক মাদ্রাসায় চলাচলের ভালো সড়ক নেই। বিগত চারদলীয় জোট সরকারের সময় রেললাইনের দক্ষিণ পাশ দিয়ে বারিধারা ডিওএইচএসের ফটক থেকে কুড়িল বিশ্ব রোড রেলক্রসিং পর্যন্ত একটি রাস্তা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল—কিন্তু তা আজও বাস্তবায়ন করা হয়নি। এ ছাড়া মাদ্রাসাটির পাশে ডোবা ও লেক ভরাট করার জন্য নিয়মিত আবর্জনা ফেলা হচ্ছে। এ জন্য মাদ্রাসার প্রায় সাড়ে ৪০০ শিক্ষার্থীকে দুর্গন্ধের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এদিকে মাদ্রাসার সামনের লেকটিতে গোটা দশেক কাঁচা পায়খানা রয়েছে। এগুলো থেকে মশা-মাছির জন্ম হচ্ছে। ফলে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। মাদ্রাসা এলাকার নাগরিক সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কি এগিয়ে আসবে না?বায়েজীদ বিন অহিদডিওএইচএস বারিধারা, ঢাকা-১২০৬বাড়িওয়ালাদের দাপটআমরা প্রায় চার বছর ধরে একটি বাড়িতে বাস করছি। প্রতিবছরই বাড়িওয়ালা বাড়িভাড়া বাড়িয়েছেন এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা। বাড়িওয়ালা রসিদের এক কোনায় লিখে দেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে বাড়িভাড়া বাড়াতে হচ্ছে, আপনারা সহযোগিতা করবেন।’আমার প্রশ্ন, বর্তমান পরিস্থিতিতে কি বাড়িওয়ালা একাই বসবাস করছেন নাকি ভাড়াটেরাও বসবাস করছেন। দিনকে দিন বাড়িওয়ালাদের লাগামহীন ভাড়া বাড়ানোর কারণে আমাদের মতো চাকরিজীবীদের জীবনচাকা বড্ড বেশি ভঙ্গুর হয়ে পড়েছে। বাড়িওয়ালাদের কথা, বেশি ভাড়া দেওয়া সম্ভব হলে থাকবেন, না হলে অন্যত্র বাসা খুঁজুন। বলুন পাঠক, দীর্ঘদিন পাশাপাশি বসবাস করার পরও পরস্পরের প্রতি সৌহার্দ্য, সম্প্রীতি গড়ে ওঠেনি, বরং টাকার কাছে সবাই নতজানু হয়ে পড়েছে।বাড়িওয়ালা আর ভাড়াটের মধ্যে একটি সুনির্দিষ্ট চুক্তিনামা আছে। সেখানে কত বছর পরপর এবং কত টাকা ভাড়া বাড়াতে পারবে, তা লেখা থাকে। কিন্তু তার যথাযথ প্রয়োগ নেই। ফলে অভিশাপ ভোগ করছি আমরা। অথচ অধিকাংশ মানুষই কিন্তু ভাড়াটে হিসেবেই বসবাস করছে।প্রধানমন্ত্রীর কাছে আমাদের সবার অনুরোধ, অন্যান্য আইনের মতো বাড়িভাড়ার আইনটিও জোরদার করুন। বিভিন্ন মাধ্যম, সংবাদপত্র, বিভিন্ন রকমের বিজ্ঞাপন এ ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাহলে বাড়িওয়ালাদের আচরণও স্বাভাবিক পর্যায়ে থাকবে। যখন-তখন হুমকি দিয়ে বলতে পারবেন না—সম্ভব হলে থাকবেন, না হলে বাসা খুঁজুন।নাম প্রকাশে অনিচ্ছুকমিরপুর, ঢাকা-১২১৬চি ঠি লে খা র ঠি কা নাঢাকায় থাকি প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। ই-মেইল: [email protected], [email protected]