যেভাবে বেঁচে আছি
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়তই নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনপরিচ্ছন্নতার স্থায়িত্ব দরকারআইসিসির বিশ্বকাপ ক্রিকেট ২০১১ উপলক্ষে নগরজুড়ে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আর তাতে স্টেডিয়ামসংলগ্ন আশপাশের পরিবেশে আলাদা একটি আবহ সৃষ্টি হয়েছে, যা অনেককে বাইরের দেশগুলোর কথা মনে করিয়ে দেয়। আইসিসির সহযোগিতা ও বাংলাদেশ সরকারের নেওয়া এই উদ্যোগের বাস্তবায়ন নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এটি শুধু বিদেশি পর্যটকদের জন্য নয়, বাংলাদেশের মানুষের মনে এই সাজসজ্জার পরশকে স্থায়ী করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষে উদ্যোগ নেওয়া সম্ভব। দেশব্যাপী এই পরিচ্ছন্নতার স্থায়িত্ব আমাদের সবার কাম্য। এটি বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি অন্যতম পদক্ষেপও হতে পারে বলে আমার বিশ্বাস। এ ক্ষেত্রে ভাবতে হবে তাদের পুনর্বাসনের কথা। যারা এই পরিচ্ছন্নতার দায়ে হারিয়েছে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র আত্মকর্মসংস্থান। ব্যয়বহুল এই রাজধানী ঢাকা শহরের পরিচ্ছন্নতার মধ্য দিয়ে সরকার তাদের কাঙ্ক্ষিত লক্ষের একটি বড় ধরনের বাস্তবায়ন সম্পন্ন করবে বলে আমরা আশা করি।মো. আলী আহমেদহিসাববিজ্ঞান বিভাগ (দ্বিতীয় বর্ষ)সরকারি বাঙলা কলেজ, ঢাকাবিশ্বকাপ বলেই কি অপচয়?১৬ ফেব্রুয়ারি ধানমন্ডি ১৫ নম্বর থেকে মহাখালী যাওয়ার পথে দেখি, বিজয় সরণি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত রাস্তায় সজ্জিত মরিচবাতিগুলো জ্বালানো সকাল ১০টার সময়। দুপুরে ফেরার পথে বিজয় সরণি হয়ে মিরপুরে যাচ্ছি, তখন সামরিক জাদুঘর থেকে মিরপুর-২ স্টেডিয়াম পর্যন্ত একই অবস্থা। ২০ ফেব্রুয়ারির আগের অবস্থা দেখে খুব কষ্ট পেলাম। যে দেশে বিদ্যুতের এত ঘাটতি, সে দেশে এটা কি একটু বেশিই বিলাসিতা হয়ে যায় না? কর্তৃপক্ষের উদাসীনতা নাকি অবহেলা?মো. আহসান উল্লাহসড়ক ৮-এ, ধানমন্ডি, ঢাকাচি ঠি লে খা র ঠি কা নাঢাকায় থাকি প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। [email protected], [email protected]