যেভাবে বেঁচে আছি
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়তই নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনঅসম প্রতিযোগিতাআমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থী। রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সব শিক্ষার্থী সুবিধাবঞ্চিত পরিবারের শিশু। অর্ধাহার-অনাহার, নানা ধরনের রোগ, অপুষ্টির শিকার তারা। আমাদের মেধার সঙ্গে সুবিধাভোগী পরিবারের শিশু, যারা কিন্ডারগার্টেন বা বেসরকারি স্কুলে পড়ে, তাদের তুলনা করা হয় তখন স্বাভাবিকভাবে আমরা পিছিয়ে থাকি। ফলে পঞ্চম শ্রেণীর সমাপনী বৃত্তি আমাদের ভাগ্যে সামান্যই জোটে। আমাদের সামাজিক ও পারিবারিক অবস্থান এবং শারীরিক সুস্থতা বিবেচনা করে রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যদি বৃত্তির ক্ষেত্রে মেধা কিছুটা শিথিল করে কোটা ব্যবস্থা রাখা হয়, তাহলে আমাদের মতো বিদ্যালয়ের যেসব শিশু সমাপনী পরীক্ষা শেষে শ্রমিক হয়, সেসব শিশু পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সহায়তায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ পাবে। মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের কথা একটু আলাদা করে ভাববেন কি?নিধিসমাপনী পরীক্ষার্থীজুরাইন আদর্শ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা-১২০৪ইংরেজি মাধ্যম স্কুলের নীতিমালা চাইঢাকার ইংরেজি মাধ্যম স্কুলগুলো প্রতিবছর অযৌক্তিকভাবে স্কুলের ছাত্রছাত্রীদের বেতন বৃদ্ধি করে থাকে। প্রতিবছর সেশন ফির নামে একটি মোটা অঙ্কের অর্থ আদায় করে নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এখানে অভিভাবকেরাও শিক্ষার মানকে গুরুত্ব না দিয়ে গুরুত্ব দেন কোন স্কুলের বেতন কত বেশি তার ওপর। এতে করে একদিকে যেমন শিক্ষার মান ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে লাভবান হচ্ছে স্কুল কর্তৃপক্ষ। আবার সরকারও ওই বেতনের ওপর ৪ দশমিক ৫ শতাংশ হারে ভ্যাট আদায় করছে, যেখানে বাজেটে প্রতিবছর শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে এর ওপর ভর্তুকি দিচ্ছে। তবে কেন এত ছোট শিশুদের ওপর শিক্ষার জন্য এই কর আদায়? শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীকে বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে এই ইংরেজি মাধ্যম স্কুলগুলোর একটি সুনির্দিষ্ট বেতনের নীতিমালা প্রণয়ন করা উচিত, না হলে জাতি ভবিষ্যতে এটি শিক্ষিত সুন্দর সমাজকে হারাবে। সমিউত্তরা, ঢাকা-১২৩০।চি ঠি লে খা র ঠি কা নাঢাকায় থাকি প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। [email protected], [email protected]