যেভাবে বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়তই নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনছেঁড়া টাকা বদলে দিতে কমিশন কেন?দীর্ঘদিন ধরে আমরা লক্ষ করছি, জনগণের হাতে যেসব ছেঁড়া কাগুজে নোট আসে, তা বেশির ভাগই দুই টাকার নোট। দেশের বাণিজ্যিক সরকারি ও প্রাইভেট ব্যাংকে জনসাধারণ ছেঁড়া নোট পরিবর্তন করতে গেলে তা বদলে দেওয়া হয় না। অথচ বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে ছেঁড়া নোট বদলিয়ে দেওয়ার আইন বলবৎ আছে। একশ্রেণীর নতুন টাকার ব্যবসায়ী ছেঁড়া টাকা বদলিয়ে দেন। দুই টাকার নোট বদলালে এক টাকা ৫০ পয়সা পাওয়া যায়। ৫০০ টাকায় ৫০ টাকা কম এবং ১০, ২০, ৫০ টাকা ও ১০০ টাকায় ২০ শতাংশ কেটে রাখা হয়। বাংলাদেশ ব্যাংকের একশ্রেণীর হিসাবরক্ষক নতুন টাকার ওপর তাদের কাছ থেকে ১৫ শতাংশ কাটেন। এটা নিশ্চয়ই বৈধতার পর্যায়ে পড়ে না। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দৃষ্টি আকর্ষণ করছি।এ কিউ এম মাহফুজ উল্লা উত্তর শাহজাহানপুর, ঢাকা-১২১৭।চাই ভ্রাম্যমান শৌচাগারসুস্থ ও সুন্দর জীবনের জন্য প্রয়োজন দূষণমুক্ত স্বাস্থ্যকর পরিবেশ, যা দেশের প্রত্যেক মানুষের কাম্য। অথচ রাজধানী ঢাকা শহরের পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে। নিরিবিলি ফুটপাতগুলোতে প্রকৃতির ছোট ডাকে সাড়া দেওয়া এর মধ্যে অন্যতম, যা ছড়িয়ে পড়ছে মূল সড়কেও। কোনো কোনো ফুটপাতের দেয়ালে জরিমানাসংক্রান্ত সতর্কীকরণ লেখা থাকলেও তা খুব কমসংখ্যক লোকই গ্রাহ্য করছে। আবার সচরাচর গণশৌচাগার না থাকায় পথচারীরা প্রয়োজনের তাগিদেই কাজটি সারছেন। ফলে দূষিত হচ্ছে পরিবেশ। দুর্গন্ধ ও দূষণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পথচারীসহ আশপাশের মানুষ। এ জন্য ফুটপাতগুলোতে নালা-সংশ্লিষ্ট ছোট ছোট শৌচাগার স্থাপনের উদ্যোগ নেওয়া জরুরি বলে আমি মনে করি।মো. আলী আহমেদহিসাববিজ্ঞান বিভাগসরকারি বাঙলা কলেজ, ঢাকা। চি ঠি লে খা র ঠি কা নাঢাকায় থাকি প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। [email protected], [email protected]