যেভাবে বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়তই নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনপর্নোর প্রকোপআরিফুজ্জামাননগরের বিভিন্ন শপিংমল, মার্কেট, বিপণিবিতান ও আবাসিক এলাকায় রাতারাতি ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য মোবাইল সার্ভিসিংয়ের দোকান। এসব দোকানের মালিকেরা সার্ভিসিংয়ে পারদর্শী না হলেও অবাধে চালিয়ে যাচ্ছে পর্নো ছবির রমরমা বাণিজ্য। তাদের এ বাণিজ্যের প্রধান খদ্দের হচ্ছে স্কুল-কলেজের উঠতি বয়সী ছেলেমেয়েরা। বাজারে বর্তমানে অল্প দামে অডিও-ভিডিওসহ মোবাইল ফোনসেট পাওয়া যায়। এই সুবাদে স্কুল-কলেজের উঠতি বয়সী ছেলেমেয়েদের হাতে হাতে শোভা পাচ্ছে মোবাইল ফোন। এতে মেমোরি কার্ড ঢুকিয়ে মোবাইল সার্ভিসিংয়ের দোকানগুলো থেকে সহজেই তারা ডাউনলোড করছে পর্নো ছবির রগরগে দৃশ্যসংবলিত ভিডিও ফুটেজ। এসব ভিডিও ফুটেজ আবার মোবাইলের ব্লু-টুথের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে এক বন্ধুর মোবাইল থেকে অন্য বন্ধুর মোবাইলে। পর্নোর প্রকোপ থেকে যুবসমাজকে রক্ষার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পূবালী আবাসিক এলাকা, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা।চি ঠি লে খা র ঠি কা নাঢাকায় থাকি প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। [email protected], [email protected]