যেভাবে বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়তই নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনকামরাঙ্গীরচরের বেহাল সেতুইলিয়াছ আহমদচারটি সেতুকে কেন্দ্র করে কামরাঙ্গীরচরের মানুষকে দীর্ঘদিন ধরে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর সমাধান এ পর্যন্ত না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে হতাশা। চারটি সেতুর মধ্যে তিনটি ঝুঁকিপূর্ণ এবং একটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।কর্মস্থল রাজধানী ঢাকায় নিত্যদিন যাতায়াতের প্রয়োজনে কামরাঙ্গীরচর-লালবাগ সংযোগস্থলে বেইলি সেতুটি ছিল গুরুত্বপূর্ণ। গত চারদলীয় জোট সরকার এই সেতুর স্থানে একটি পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেয়। এখন পর্যন্ত এর ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে সেতুর পশ্চিম প্রান্তে অ্যাপ্রোচের জায়গায় বাঁকা করে বালুমাটি দিয়ে ভরাট করে ফেলে রাখা হয়। জমি অধিগ্রহণ না করায় অ্যাপ্রোচের আজ এ দশা। বেইলি ও পাকা সেতু—দুটিই বর্তমানে যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। বেইলি সেতুর মাঝখানের একটি পাটাতন ছয় ইঞ্চি ও অপর তিনটি দুই ইঞ্চি করে দেবে যাওয়ায় সওজ গত বছরের মাঝামাঝিতে রিকশা, ভ্যান ও মোটরসাইকেল ছাড়া সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। গত বছর সেতু সংস্কারের পর পুনরায় পাটাতনগুলো দেবে যায়। এ অবস্থায় ভারী যানবাহনগুলো রসুলপুর সেতু দিয়ে চলাচল করতে থাকে। এদিকে অসম্পূর্ণ পাকা সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বর্তমানে ভারী যানবাহনগুলো ঝুঁকিপূর্ণ তিনটি সেতু দিয়েই চলাচল করছে। যেকোনো সময় সড়ক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কামালবাগ-কামরাঙ্গীরচর প্রস্তাবিত সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয় ২০০৫ সালের ২৪ এপ্রিল। তবে কয়েক বছর ধরে সেতুর নির্মাণকাজ বন্ধ, সেই কাজ আজও চালু করা হয়নি। ঢাকার নগর এলাকাগুলোর সঙ্গে কামরাঙ্গীরচরের যোগাযোগব্যবস্থা উন্নয়নে বেহাল সেতু সংস্কার ও বন্ধ থাকা সেতুর নির্মাণ শেষ করতে কর্তৃপক্ষের উদ্যোগ আশা করছি।রহমতবাগ, কামরাঙ্গীরচর, ঢাকা।চি ঠি লে খা র ঠি কা নাঢাকায় থাকি প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। [email protected], [email protected]