যেভাবে বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়তই নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনপুকুর দুটির সংস্কার চাইসাকিবা ইসাবেলরাজধানী ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের কাছে দুটি পুকুর রয়েছে। পুকুর দুটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নোংরা অবস্থায় রয়েছে। একসময় এই পুকুরে মাছ চাষ হতো। এখন ময়লা-আবর্জনায় পুকুরটি ভরাট হতে চলেছে। এই পুকুর দুটি যদি সংস্কার করা হয়, তবে মাছ চাষ করা যাবে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই পুকুর দুটি সংস্কার করে মাছ চাষের উপযোগী করা হোক। হাজারীবাগ, ঢাকা।ঢাকা-নারায়ণগঞ্জ রেল সার্ভিস প্রসঙ্গেমাহবুব উদ্দিন চৌধুরীট্রেনের ভাড়া কম এবং যানজট ও পরিবেশদূষণ না থাকার কারণে দেশে রেল সার্ভিস সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঢাকার যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ বাসে যাতায়াত যানজটের জন্য ভীষণ কষ্টকর। এ অবস্থায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেলের বগির সংখ্যা বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। কারণ, মানুষ এখন ট্রেনে করে ঢাকা-নারায়ণগঞ্জ যাতায়াত করতে স্বস্তি বোধ করছে।উল্লেখ্য, ইতিমধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জে ট্রেনের যাত্রীর সংখ্যা বেড়েছে। ট্রেনের বগির অভাবে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকা ও নারায়ণগঞ্জ যাতায়াতে প্রতি ঘণ্টায় ট্রেন সার্ভিস চালু করা হোক।জরুরি ভিত্তিতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেলের বগির সংখ্যা বৃদ্ধির মাধ্যমে রেল সার্ভিসকে আরও গতিশীল করার জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে অনুরোধ করছি।১৭ ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা। চি ঠি লে খা র ঠি কা নাঢাকায় থাকি প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। [email protected], [email protected]