যেভাবে বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঔষধি গাছের বলি...ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সমাজকল্যাণ বিভাগটি প্রকৃতির ছায়াঘেরা পরিবেশে ছিল। এখন আর তা নেই।এখন আমরা বলতে পারি, খোলা আকাশের নিচে দাঁড়ানো মূর্তমান দৈত্য।বাস্তবতা এটাই যে সমাজকল্যাণ বিভাগের চারপাশে যত গাছপালা, বিশেষ করে ঔষধি গাছ ছিল অতি সম্প্রতি সেগুলো বলি দেওয়া হয়েছে। বিভাগটির পাশেই বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল। গাছ কাটায় আবাসিক হলের মেয়েরা এতে বেশ ক্ষুব্ধ। হলের মেয়েদের প্রশ্ন, কোন বিবেকে এত গাছ নির্বচারে কেটে ফেলা হয়েছে। এ ছাড়া বিভাগটির ভেতরে বিভিন্ন ধরনের ঔষধি গাছে ভরপুর ছিল, যা বিভাগটির গর্বের বিষয় ছিল, সেগুলোও রেহাই পায়নি কর্তৃপক্ষের হাত থেকে। হলের মেয়েরা সিদ্ধান্ত নেন, তাঁরা কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন। কিন্তু আশ্চর্যের বিষয়, মেয়েরা জানতে পারে খোদ কর্তৃপক্ষই গাছ কাটার পক্ষে। তারা বলেছে বিভাগটির চারপাশের জঞ্জাল কেটে সাফ করতে! ঝকঝকা ফকফকা বিভাগ দেখতে কতই না ভালো লাগে! ওষধি গাছ বলি দিয়ে ফাঁকা জায়গা করা উচিত হয়নি বলে আমরা মনে করি।নাম প্রকাশে অনিচ্ছুকশিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।বাস রুট দরকারবর্তমানে কুড়িল বিশ্বরোড ও নদ্দা এলাকায় অসংখ্য বাণিজ্য প্রতিষ্ঠান, বড় বড় বিপণিবিতান এবং বেশ কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এদিকেই আছে বসুন্ধরা আবাসিক এলাকা এবং যমুনা ফিউচার পার্ক লিমিটেড। তাই নগরের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও চাকরিজীবীদের কুড়িল বিশ্বরোড ও নর্দা এলাকায় আসতে হয়। কিন্তু মিরপুর ও মোহাম্মদপুর এলাকা থেকে নর্দা পর্যন্ত কোনো বাস সার্ভিস নেই। এ অবস্থায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে ফার্মগেট, মহাখালী, কাকলী, বনানী, বিশ্বরোড মোড়, বসুন্ধরা আবাসিক এলাকা হয়ে নর্দা পর্যন্ত বাস রুট চালু করা দরকার। মোহাম্মদপুরে বিআরটিসির বাস ডিপো খালি পড়ে আছে। তাই সেখান থেকে সহজেই বিআরটিসির বাস চালু হতে পারে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।নাসরুল ইসলামস্টোর অ্যাসিস্ট্যান্ট, প্রশাসন বিভাগনর্থ সাউথ ইউনিভার্সিটি