যেভাবে বেঁচে আছি
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়তই নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনকী রকম বেঁচে আছি...আমরা কল্যাণপুরের বাসিন্দা। কল্যাণপুর বাসস্ট্যান্ডের চারপাশে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। রাস্তার প্রধান দিকটার শুরু থেকে বসানো হয়েছে বাজার, যেখানে আছে নানা জিনিসপত্র দিয়ে সাজানো ভ্যানগাড়িও। সকাল থেকে রাত পর্যন্ত চলে এই ব্যবসা। ফলে সড়কে যানজট তৈরি হচ্ছে। প্রতিদিন অফিস, স্কুল, কলেজে যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়েছে। অফিস, স্কুল-কলেজে যাতায়াতের জন্য কোনো বাস নেই। সরকারের কাছে আমাদের দাবি, এই এলাকাটি উন্নত করা হোক। বন্ধ করা হোক এই সড়কে বাজার বসানো। উচ্ছেদ করা হোক অবৈধ দোকানপাট, মেরামত করা হোক যত রাস্তা আছে কল্যাণপুর এলাকায়। মিরপুর থানাকে অবহিত করা হোক এই এলাকার সাহায্যার্থে। আশা করি, এলাকাবাসী শিগগিরই মুক্তি পাবে এই জনদুর্ভোগ থেকে। সুজন মিয়াকল্যাণপুর, ঢাকা।অব্যবহূত ওভারব্রিজ সরিয়ে ফেলা হোকরাজধানীর বেশির ভাগ সড়ক পারাপারের জন্য ওভারব্রিজ তৈরি করা হয়েছে। কিছু কিছু জায়গায় ওভারব্রিজ তৈরি করা হয়েছে যা একজন মনুষও ব্যবহার করছে না। যেমন আজিমপুর মেটারনিটি, সদরঘাট ও বুয়েট। এসব ওভারব্রিজ কেউ ব্যবহার করে না। এসব ওভারব্রিজে রাতে নেশাখোর ও যৌনকর্মীরা অবস্থান করে। যে স্থানে পথচারীর পারাপারে অসুবিধা হয়, ওই স্থানের ওভারব্রিজ স্থানান্তর করা প্রয়োজন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত ওভারব্রিজ সরিয়ে ফেলা হোক।ফাহাদ হাসানগজমহল, হাজারীবাগ, ঢাকা।চি ঠি লে খা র ঠি কা নাঢাকায় থাকি প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। [email protected], [email protected]