যেভাবে বেঁচে আছি
অকেজো সড়কবাতিনগরের মডেল টাউন হচ্ছে উত্তরা। কিন্তু তা শুধু নামেই, কোনো কাজে না। উত্তরার ১৪টি সেক্টরের সড়কগুলোর বাতি জ্বলে না। কোনো কোনো সড়কে বাতিই নেই। আবার যেসব আছে, তার বেশির ভাগই অকেজো। দিনের পর দিন এভাবেই অকেজো বাতি খুঁটিতে ঝুলছে। এসব মেরামত করা হয় না আবার নতুন বাতিও লাগায় না। এ কারণে সন্ধ্যার পর অন্ধকার রাজত্ব করে উত্তরার সব কটি সেক্টরে। উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত পার্কের বেশ কিছু বাতি অকেজো। মডেল টাউন হিসেবে উত্তরার সব সেক্টরের সড়কে বাতি চাই।সোমা আকতারস্পেশাল ব্রাঞ্চ কোয়ার্টারসড়ক ১, সেক্টর ৮ট্রাকের যন্ত্রণাক্রমবর্ধমান নগরায়ণের ফলে উত্তরা মডেল টাউনে গড়ে উঠছে একের পর এক অট্টালিকা। এসব অট্টালিকা নির্মাণের সামগ্রী আনা-নেওয়া করা হয় রাতে। ফলে প্রায় প্রতিটি সেক্টরে সড়কগুলোয় গভীর রাতে ঢোকে মালবাহী ট্রাক। এসব ট্রাকের হর্নের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটছে ওই এলাকার বাসিন্দাদের। সড়কগুলোয় রাতের বেলা ট্রাক চলাচলের শেষ সময়সীমা রাত ১০টা করা হোক। এ ব্যাপারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।মুনির হোসেনসড়ক ২, সেক্টর ৬