যেভাবে বেঁচে আছি
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়তই নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনবাস রুট দরকারগত ২৪ এপ্রিল ‘ঢাকায় থাকি’ বিভাগে নাসরুল ইসলামের লেখা চিঠির প্রতি সমর্থন জানাই। এখানে উল্লেখ্য, মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে সরাসরি কোনো বাস নেই। শিয়া মসজিদ মোড় থেকে তাজমহল রোড, কলেজ গেট, সোহ্রাওয়ার্দী হাসপাতাল, শ্যামলী, আগারগাঁও, নতুন রাস্তায় উড়ালসেতু দিয়ে কাকলী-উত্তরা রুটে বাস চালু করলে সর্বস্তরের যাত্রীরা অশেষ উপকৃত হবে এবং অনেক কম সময়ে যাতায়াত করা যাবে।বিআরটিসি কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।এম আই এইচ মিয়াজীমোহাম্মদপুর, ঢাকা।প্রশস্ত সড়ক চাইঢাকা মহানগরে দিন দিন যে হারে যাত্রী ও যানবহন বাড়ছে। কিন্তু সড়ক মোটেও বাড়ছে না। বর্তমানে ঢাকার লোকসংখ্যা দেড় কোটিরও বেশি। ঢাকার বাইরে থেকে প্রতিদিন শত শত লোক আসছে। নগরে কর্মসংস্থান, পড়াশোনা, চিকিৎসা, ফ্ল্যাট ক্রয় প্রভৃতি কারনে লোকজন আসে। সিএনজি অটোরিকশা, ট্যাক্সি, প্রাইভেট কার, বাস, ট্রাক, রিকশা, ভ্যান ইত্যাদি বেড়েই চলছে। এগুলো রাখার পর্যাপ্ত জায়গা নেই। দেশের প্রত্যন্ত এলাকা থেকে ঢাকায় মানুষ আসছে বেঁচে থাকার তাগিদে। ঢাকা ও এর আশেপাশে কোনো খালি জায়গা পাওয়া দুস্কর। সব জায়গায় বাড়ি-ঘর, বানিজ্যিক ভবন, বিপনিবিতান ইত্যাদি গড়ে উঠছে। রাজউকে পর্যাপ্ত লোকবল নেই বলেই তারা নগরের ভবন নির্মান কাজ নিয়ন্ত্রণ করতে পারছে না। অধিক জনসংখ্যাকেই তারা দায়ী করছেন। অতিরিক্ত বাড়ি-ঘর ঢাকার সৌন্দর্যকে নষ্ট করছে। ঢাকার পরিবেশ আজ দুষিত ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদী আজ বিলুপ্তির পথে।এ অবস্থায় ঢাকায় চলাফেরা আর যানযট নিরসনের জন্য চাই প্রশস্ত সড়ক। সড়কের মাঝখানে গাছ এবং বড় বড় গোল চত্বর তুলে দেওয়া উচিত। টঙ্গী থেকে এয়ারপোর্ট, বনানী, মহাখালী, মগবাজার পর্যন্ত সড়কটি যানজট নিরসনের জন্য এ মুহুর্তে প্রশস্ত করা দরকার। পুরান বিমানবন্দর থেকে ফার্মগেট, বাংলা মোটর, শাহবাগ পর্যন্ত রাস্তাটিও প্রশস্ত করা হোক। এখনই এ কাজটিতে হাত না দিলে আগামী বছর ঢাকা শহরের রাস্তাঘাট স্থবির হয়ে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। তাই পরিকল্পনা মোতাবেক ঢাকার রাস্তাঘাট প্রশস্ত করা ছাড়া যানজট নিরসন করা অসম্ভব। বিষয়টি সরকারের সংশ্লিষ্টরা একটু ভেবে দেখবেন কী?মাহবুব উদ্দিন চৌধুরীফরিদাবাদ, ঢাকা-১২০৪