যেভাবে বেঁচে আছি
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়তই নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে, যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনমেট্রোরেল চালুর উদ্যোগ নেওয়া হোকজয়দেবপুর থেকে মতিঝিল আসতে বাসে ভাড়া লাগে ৪০ টাকা এবং সময় লাগে তিন ঘণ্টা। সেখানে তুরাগ এক্সপ্রেস ট্রেনে জয়দেবপুর থেকে মতিঝিলে আসতে ভাড়া লাগে ১০ টাকা এবং সময় লাগে এক ঘণ্টা। সে রকমই নারায়ণগঞ্জ থেকে ট্রেনে ঢাকায় আসতে সময় ও অর্থ দুইয়ের সাশ্রয় হয়। উত্তরা, মিরপুর থেকে আজিমপুর, গুলিস্তান, মতিঝিল, পোস্তগোলা, বাড্ডা পর্যন্ত যদি মেট্রোরেল থাকত, তাহলে ঢাকার এই অসহনীয় জানজট আমাদের আর পোহাতে হতো না। পৃথিবীর সব মেগাসিটিতে মেট্রোরেল সার্ভিস চালু থাকলেও বাংলাদেশে তা আজ পর্যন্ত চালু করার কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পাশের দেশ ভারতে যেখানে নিত্যনতুন লাইন চালু হয়, আমাদের দেশে সেখানে রেললাইন বন্ধ হয়। আশা করি, কর্তৃপক্ষ ওপরের বিষয়গুলো ভেবে দেখবে।আসাদুজ্জামান টিটুমতিঝিল, ঢাকা।একটি পুকুরকে বাঁচাতে এগিয়ে আসুনঢাকা হারাতে বসেছে তার আরেকটি ঐতিহ্যবাহী পুকুর। বরাবরের মতোই ভূমিদস্যুদের হিংস্র থাবায় ধীরে ধীরে অস্তিত্ব হারাচ্ছে শতবর্ষী এই পুকুরটি এবং বরাবরের মতোই নীরব দর্শকের ভূমিকায় থেকে সরকার পুকুরটির মৃত্যুর প্রহর গুনছে। বলছি পুরান ঢাকার সিক্কাটুলী পুকুরের কথা, যে পুকুরের পানি একসময় ছিল কাচের মতো স্বচ্ছ। ছিল রুপালি মাছ। এলাকার আবালবৃদ্ধবনিতা সবাই ব্যবহার করত এ পুকুর। এলাকায় কোথাও আগুন লাগলে এ পুকুরের পানি ব্যবহার করা হতো। কয়েক বছর ধরে এলাকার একটি প্রভাবশালী পরিবার পুকুরটি দখল করার অপপ্রয়াস চালাচ্ছে। তারা রাতের আঁধারে ময়লা, আবর্জনা আর মাটি দিয়ে পুকুরটি ভরাট করে ফেলছে। পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় এখন নাকে রুমাল দিয়ে হাঁটতে হয়। কয়েক বছর আগে পুকুরটির সংস্কারকাজের উদ্যোগ নিয়েছিল এলাকাবাসী। কিন্তু প্রভাব খাটিয়ে কাজটি তারা বন্ধ করে দেয়। তাই সরকারের কাছে এলাকাবাসীর আবেদন, শতবর্ষী এই পুকুরটি রক্ষা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক।সিক্কাটুলী এলাকাবাসীঢাকা।