যেভাবে বেঁচে আছি
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়তই নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনচাই পিএসটিএন ফোনঅবৈধ ভিওআইপি ব্যবসার দায়ে সরকার দেশের সব পিএসটিএন ল্যান্ডফোনগুলো বন্ধ করে দেয়। ঢাকায় যারা ল্যান্ডফোন সেট ও অ্যাকাউন্ট রিচার্জ করে রেখেছি, যা অব্যবহূত থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তাই গ্রাহকদের সুবিধার্থে জরিমানা বা অন্য যেকোনো শাস্তি প্রদানপূর্বক পিএসটিএন ল্যান্ডফোনগুলো চালু করা হোক।এস এম বনি আমিনশিক্ষার্থী, স্টেট কলেজ অব হেলথ সায়েন্সধানমন্ডি, ঢাকা।প্রতিক্রিয়া: উড়ালসড়কের হাতছানিগত ২৯ মে ‘ঢাকায় থাকি’ বিভাগে ‘উড়ালসড়কের হাতছানি’ নামে প্রতিবেদন পড়েছি। পড়ে মনে হলো, সরকার নগরের বাস, ট্রেনের মতো গণপরিবহনের সেবার উন্নয়নে নজর দিচ্ছে না। কারণ, উড়ালসেতু ও উড়ালসড়ক হলে প্রাইভেট কার, ট্রাক ও দূরপাল্লার বাসসেবার উন্নয়ন হবে। এর আগে গত ২৩ জানুয়ারির ‘ঢাকায় থাকি’ পাতায় প্রকাশিত বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামিমুজ্জামান বসুনিয়ার সাক্ষাৎকারে একটি পরিকল্পনার কথা বলা হয়েছে, যাতে দেখা গেছে, বর্তমান রেললাইনের মাটির নিচ দিয়ে চলবে ট্রেন, মেট্রোরেল; সমতলে থাকবে সড়কপথ আর ওপর দিয়ে যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমার মতে, এটা করা হলে অর্থ সাশ্রয় হবে। কারণ, জায়গা অধিগ্রহণ করতে হবে না। আবার রেল সিগন্যালের যানজট থেকে ঢাকা শহর রক্ষা পাবে। এ বিষয়ে সরকার দৃষ্টি দিলে ঢাকা শহরের জন্য ভালো হবে।প্রকৌশলী এ হালিম খানসেক্টর-৪, উত্তরা মডেল টাউন।