যেভাবে বেঁচে আছি
প্রতিক্রিয়া: আমরাও ভালো নেইগত ১ মে ‘ঢাকায় থাকি’ পাতায় প্রকাশিত ‘ভালো নেই গণরুমের মেয়েরা’ শিরোনামের লেখাটি পড়ে অনেক খারাপ লাগল। তাঁরা অনেক কষ্ট করে থাকছেন। কিন্তু আমি বলব, কষ্টটা আমাদের আরও বেশি। বলছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের কথা। আমি এই শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী। এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি দুই বছর পার হয়েছে। অথচ হলের মুখ এখনো দেখলাম না। আমাদের এই কষ্টের বর্ণনা দিয়ে কী হবে? কে শুনবে আমাদের কথা! না সরকার, না কর্তৃপক্ষ! কেউ না!ধীমান রুদ্র শিক্ষার্থীশহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ।ব্যাচেলররা কি মানুষ না?প্রতিবছর অনেক শিক্ষার্থী ঢাকা শহরে আসে উচ্চশিক্ষার জন্য। আবার অনেক মানুষ আসে চাকরির খোঁজে। কিন্তু এই শহরে ব্যাচেলরদের থাকার জন্য সুলভে বাড়ি ভাড়া পাওয়া যায় না। আমি মোহাম্মদপুরে দুই রুমের একটি বাসায় থাকি। ভাড়া ১২ হাজার টাকা। আবার ‘টু-লেট’ দেখে কোনো বাড়ি ভাড়া নিতে গেলে ব্যাচেলর হলে দেওয়া হয় না। এমন ব্যবহার করে যেন ব্যাচেলররা মানুষ না। ব্যাচেলরদের বাসস্থানের সমস্যা সমাধানে কে নজর দেবে? মাহবুবুল আলমশিক্ষার্থীআইসিএমএবি, ঢাকা।