যেভাবে বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলাই মাসে নতুন অর্থবছর চালু হতেই নগরের অনেক বাড়িওয়ালা বাসাভাড়া বাড়িয়েছেন। আগস্ট থেকেই যা কার্যকর হয়েছে। বাড়তি এই ভাড়া দিতে হিমশিম খেতে হচ্ছে ভাড়াটিয়াদের। ঊর্ধ্বগতির বাজারে বাসাভাড়া বাড়ানোর অভিযোগের কথা ‘ঢাকায় থাকি’তে চিঠি লিখে জানিয়েছেন অনেকে। কেউ কেউ টেলিফোনে অভিযোগ করেছেন। নগরের পাঁচজন ভাড়াটিয়ার অভিযোগ নিয়ে আয়োজন।আমাদের মুক্ত করুনপ্রায় ৩৫ বছর ধরে আমি কলাবাগান এলাকায় থাকি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা এমনিতেই অসহায় অবস্থায় আছি। গত তিন-চার বছরে এই এলাকার বাড়িওয়ালারা যে হারে বাড়িভাড়া বাড়াচ্ছেন তাতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘার মতো অবস্থা হচ্ছে। দুই বেড আর এক ড্রইং-ডাইনিংয়ের বর্তমান বাসায় উঠেছি ২০০৭ সালের ১ নভেম্বর। তখন ভাড়া ছিল আট হাজার ৫০০ টাকা (গ্যাস, পানি, বিদ্যুৎ বিল বাদে)। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতে হয়। দুই বছর পর ২০১০ সালে ভাড়া বাড়ে দুই হাজার টাকা। পরের বছর বাড়ে এক হাজার টাকা। আগামী বছর অর্থাৎ ২০১২ সালের জানুয়ারি থেকে দুই হাজার টাকা বাড়িয়ে দিতে হবে—এ কথা জুন মাসেই বলে রেখেছিলেন বাড়িওয়ালা। তবে জুলাই মাসে তা পাল্টে গেছে। কারণ গত মাসে পানির লাইনে ছোটখাটো সংস্কার কাজ করে তিন বেলার বদলে সব সময় কলে পানি রাখার ব্যবস্থা করা হয়েছে। তাই জুলাই মাসে বাড়িওয়ালা আবার বলেছেন, ২০১২ সালের জানুয়ারি মাস থেকে প্রতি ভাড়াটিয়াকে দুই হাজার টাকার বদলে বর্তমান ভাড়ার ৩০ শতাংশ বাড়িয়ে দিতে হবে। বাড়িওয়ালা এ-ও বলেছেন, যদি বাড়তি ভাড়া দিতে অপারগ হই, তবে এখন থেকেই যেন অন্য বাসা খুঁজতে থাকি। বাড়িওয়ালার কথায় মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। অফিসে বেতন বাড়েনি, বছর শেষে এই অতিরিক্ত ভাড়া আমি কীভাবে জোগাড় করব?বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনে কি কলাবাগান এলাকায় বছর শেষে এত টাকা ভাড়া বাড়ানোর কোনো নিয়ম আছে? যদি না থাকে তবে কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দয়া করে এমন স্বেচ্ছাচার বাড়িওয়ালাদের হাত থেকে আমাদের মুক্ত করুন।শবনম মোশতারীবশিরউদ্দিন রোড, কলাবাগান।আর কত অজুহাতআমি গত পাঁচ বছর ধরে শান্তিবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করছি। গ্যাস-পানির সমস্যা যেন দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। দুপুর হলে গ্যাসের চাপ কমে যায়। এতে ৩০ মিনিটের রান্না করতে এক ঘণ্টারও বেশি সময় লেগে যায়। আর পানির কথা নতুন করে বলাই বাহুল্য। পানি ধরলে বালতির তলায় ময়লার আধিক্যে কালো-ঘোলাটে হয়ে যায়।এ তো গেল সর্বাঙ্গীণ সমস্যার চিত্র। এর সঙ্গে আবার বাড়িওয়ালাদের কারসাজি আর অজুহাতের ভোগান্তি হচ্ছে—রিজার্ভারে পানি নেই, এই কারণ দেখিয়ে পানি সরবরাহ বন্ধ রাখা হয় অনেকক্ষণ। যদিও এটা একটা অজুহাত। ফলে রান্নাবান্না, পরিচ্ছন্নতাসহ অন্যান্য কাজ করা সত্যিই দুরূহ। অনেক অনুরোধের পর বাড়িওয়ালা যদি পানি ছাড়েন, তবে তা ১০-১৫ মিনিটের জন্য। যা দৈনন্দিন কর্মকাণ্ড সম্পাদনের জন্য যথেষ্ট নয়। প্রতিবেশী বেশ কিছু বাসায় কথা বলে একই সমস্যার কথা জানতে পারলাম। বুঝলাম এগুলো বাড়িওয়ালাদের সম্মিলিত পরিকল্পনা। আর যখন-তখন বাড়িভাড়া বৃদ্ধি যেন রুটিন করা। মধ্যবিত্ত আয়ের মানুষের কষ্টের সীমা নেই। স্বাভাবিক দিনযাপন করাই দুরূহ। তার ওপর বাড়িভাড়া বাড়ানো, এর প্রতিকার কী?খাদিজা পারভীনশান্তিবাগ, ঢাকা।বাড়ছে ব্যয়...আমি মিরপুরের ১২ নম্বর সেকশনের বাসিন্দা। এই এলাকার বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। বাড়িওয়ালারা কোনো নিয়মের তোয়াক্কা করেন না। আমি যে ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটের ভাড়া এ বছরের জানুয়ারি মাসে একবার বাড়ানো হয়েছে। এভাবে বছরের শুরুতে একবার করে বাড়ানো হয়। আগের ভাড়াটিয়া চলে যাওয়ার আগের মাসে এক হাজার টাকা ভাড়া বাড়িয়ে দেন। ভাড়া নেওয়ার সময় আরও ৫০০ টাকা বাড়ানো হয়। আমি যদি চলে যাই তবে এই ফ্ল্যাটের ভাড়া আরও ৫০০ টাকা বাড়বে। আমার আয়ের শতকরা ৫৫ ভাগ টাকা শুধু বাসা ভাড়ায় চলে যায়। এভাবে বাসা ভাড়া দিতে হলে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমরা চলব কীভাবে? এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।আমানুল্লাহ রাফিব্লক-বি, পল্লবী, মিরপুর-১২।ব্যাচেলররাও মানুষ!ঢাকা শহরে বসবাসরত ব্যাচেলররা এতটাই অবহেলিত যে দুর্বিষহ জীবন কাটান, যেন বাড়িওয়ালাদের দৃষ্টিতে মানুষ নন, তাঁরা ভিনগ্রহের কোনো প্রাণী। কেউ যদি বাসা ভাড়া নিতে যান, প্রথমেই বাড়ির মালিকের প্রশ্ন, ‘ব্যাচেলর?’ ‘হ্যাঁ’ বললে কোনো কথা না বলে ঠাস করে গেট বন্ধ করে দেন। ব্যাচেলররা শিক্ষার্থী অথবা চাকরিজীবী যা-ই হোক, কেউ তাঁদের বাসা ভাড়া দিতে চান না। অনেক কষ্টে বাসা পেলেও ব্যাচেলরদের বাসাভাড়া গুনতে হয় অনেক বেশি। কারণ বাড়িওয়ালারা জানেন, ব্যাচেলররা সহজে বাসা পান না, তাই যা ভাড়া দাবি করবেন, তাই তাঁরা দেবেন। এ জন্য ভাড়া বেশি চান বাড়িওয়ালারা। বাধ্য হয়ে ব্যাচেলরদের বেশি ভাড়ায় বাসা নিতে হয়। অন্যদিকে মেসের নামে যেসব বাসাভাড়া দেওয়া হয়, সেখানে তুলনামূলক অনেক বেশি ভাড়া দিয়েও গাদাগাদি করে থাকতে হয়। ঢাকা শহরে অনেক উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া এখানে চাকরির ক্ষেত্রও বেশি। দেশের প্রায় সব অঞ্চল থেকে শিক্ষার্থী ও বেকার যুবকেরা ঢাকায় আসেন। কিন্তু থাকার জায়গা না পেয়ে অনেকেই মনে শত কষ্ট নিয়ে ঢাকা ত্যাগ করেন।তাই ব্যাচেলরদের প্রতি সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া প্রয়োজন। মো. ওবায়দুল্লাহ দিদারআমিনবাজার, ঢাকা।উৎসবভাতা ৫০০ টাকা!আমি একটি কলেজে শিক্ষকতা করছি। উত্তরার একটি ভাড়া বাসায় আছি। প্রায় ছয় মাস হলো বর্তমান বাসায় উঠেছি। বাড়িওয়ালা আমাদের ঠিকমতো সেবা দিচ্ছেন না। মাসে মাসে যে বিদ্যুৎ বিল নিচ্ছেন, তার জন্য কোনো রসিদ দেখাচ্ছেন না। আমরা তাঁকে প্রতি মাসে সার্ভিস চার্জ বাবদ তিন হাজার টাকা দিচ্ছি। কিন্তু তিনি রাতের বেলায় বিদ্যুৎ গেলে জেনারেটর প্রায়ই চালু করেন না। তাই ছোট দুটি সন্তান নিয়ে বেশ ঝামেলায় থাকতে হয় আমাকে। সামনে ঈদ আসছে। এই উপলক্ষে বাড়িওয়ালা উৎসবভাতা হিসেবে অতিরিক্ত ৫০০ টাকা দাবি করছেন।তাহমিনা সুলতানাসেক্টর ১৩, উত্তরা মডেল টাউন।