যেভাবে বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে লিফলেটঢাকা শহরের বিভিন্ন স্থানে যাতায়াতের সময় প্রায়ই দেখা যায়, কিছু মুখঢাকা বোরকা পরা নারী বাসের ভেতরে লিফলেট দিচ্ছে। এসব লিফলেটে অশ্লীল ভাষায় বিভিন্ন কথা লেখা থাকে। সঙ্গে পরিচিত কেউ থাকলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এই নারীদের দারিদ্র্যের সুযোগ নিয়ে একটি মহল তাদের স্বার্থসিদ্ধি করে নিচ্ছে। এদের খুঁজে বের করে প্রতিহত করা প্রয়োজন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।শরিফ খানশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্যাংকে বিল জমা দিতে বিড়ম্বনাঢাকা মহানগরের বিদ্যুৎ, পানি, গ্যাস, আয়কর, ভ্যাট, টেলিফোনসহ বিভিন্ন সংস্থার বিল পরিশোধ করার জন্য ব্যাংকের কাউন্টারে ও বাইরে ঘণ্টার পর ঘণ্টা রোদ, ঝড় ও বৃষ্টির মধ্যে অপেক্ষা করা বিল পরিশোধকারীদের জন্য বড়ই কষ্টকর ও অমানবিক। যত দিন যাচ্ছে, বিল পরিশোধকারীদের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে ব্যাংকগুলোয় বর্তমানে দীর্ঘ লাইন বেড়েই চলেছে। কিন্তু সেই অনুপাতে ব্যাংকের কাউন্টারে লোকবল নেই বললেই চলে। ব্যাংক কর্তৃপক্ষ যদি ব্যাংকের লোকসংখ্যা না বাড়ায়, তাহলে বয়োবৃদ্ধ ও নারীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর যন্ত্রণা ও দুর্ভোগ বাড়বে।এমতাবস্থায় ব্যাংকগুলোতে সহজভাবে ও দ্রুত বিভিন্ন সংস্থার বিল পরিশোধ করার এবং ব্যাংকের কাউন্টারে লোকবল বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।মাহবুব উদ্দিন চৌধুরীফরিদাবাদ, ঢাকা। চি ঠি লে খা র ঠি কা নাঢাকায় থাকি প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। [email protected], [email protected]