যেভাবে বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি তোলাপানির অপর নাম জীবন। আর এ জীবন বাঁচাতে জীবন দিতে হচ্ছে ঢাকা ইডেন কলেজের আবাসিক হলের ছাত্রীদের। বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহের জন্য পাঁচতলাবিশিষ্ট পাঁচটি হলের নিচতলায় একটি করে বিশাল প্লাস্টিক ট্যাংক বসানো আছে। খাওয়ার পানির জন্য প্রতিনিয়ত ছাত্রীদের পাঁচতলা থেকে নিচতলা পর্যন্ত ওঠানামা করতে হচ্ছে। এ যেন পাহাড় বেয়ে ঝরনার পানি আনা বা কুয়োর পানি তোলা। মাঝেমধ্যে চার-পাঁচ লিটারের পানির বোতল টেনে ওপরে ওঠানোর সময় মনে হয়, আমাদের জীবনপ্রদীপ পায়ের পাতার চাপে ধীরে ধীরে নিভে যাচ্ছে। ছাত্রীনিবাসের ছাত্রীদের সুস্থ জীবনযাপনের স্বার্থে প্রতিটি তলায় পানির ফিল্টারের ব্যবস্থা করা হলে আমরা কৃতজ্ঞ থাকব।ফকির জান্নাতুল রোমানশিক্ষার্থী, মাস্টার্স শেষ বর্ষইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা।বায়ুদূষণ বন্ধ হোকহাজারীবাগ একটি চামড়া প্রক্রিয়াজাত এলাকা হিসেবে পরিচিত। ইদানীং এটি বায়ুদূষণ এলাকা হিসেবে পরিচিতি লাভ করেছে। হাজারীবাগ থানার পাশে গড়ে উঠেছে অসংখ্য মাছের খাবারের নামে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প। এ শিল্প কেড়ে নিচ্ছে আশপাশের কয়েক হাজার মানুষের প্রাণ। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউ সুস্থ থাকতে পারছে না। হাজারীবাগ থানার এলাকাবাসী বারবার প্রতিবেদন পেশ করার পরও তা বন্ধ হচ্ছে না। প্রতিবেদন প্রকাশিত হলে কিছুদিন বন্ধ থাকে, তারপর আবার শুরু হয়। আদালত কি এ শিল্প বন্ধের স্থায়ী আদেশ দিতে পারেন না। এলাকার মানুষ ফুসফুসের ক্যানসার, জন্ডিস, হাঁপানি, চোখ জ্বালাপোড়া বা চোখে ঝাপসা দেখা ইত্যাদি রোগে আক্রান্ত হচ্ছে। এ শিল্পের সঙ্গে যারা জড়িত, তাদের কেউ কিছু বলতে পারে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, ভবিষ্যতের কথা চিন্তা করে এই শিল্প বন্ধে স্থায়ী আদেশ প্রদান করুন।মো. এম এ বারেক মাওলা চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।