যেভাবে বেঁচে আছি
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়তই নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে, যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনভাংতি চকলেটএকটা কফি কিনে ১০ টাকার নোট দিলাম। দোকানি ফেরত দিল দুই টাকার মলিন, অর্ধছেঁড়া, জীবনের অন্তিমলগ্নে পৌঁছানো একটা নোট আর একটা চকলেট। পাশের ফার্মেসি থেকে একটা স্যালাইন কিনতে দুই টাকার তিনটি নোট দিলাম। তিনিও আগের মতো তাঁর প্রতিবেশী দোকানির পদাঙ্ক অনুসরণ করে এক টাকার আরেকটি চকলেট দিলেন। বললাম, ‘দাদা, দাঁতে পোকা ধরে যাবে, যদি দিনে ১৫টি চকলেট চিবুই। তার চেয়ে একটা কাজ করি, দুই টাকা ফেরত দিন আর এই চকলেটটা (আমার হাতেরটা) নিন।’ তিনি মুচকি হেসে টাকাটা পরে নিতে বললেন। আমি বললাম, ‘আপনি আমাকে ভাংতি হিসেবে এক টাকার বদলে একটা চকলেট দিলে আমি পারব না কেন?’ তাঁর মুখে কোনো উত্তর নেই।শেখ ইশতিয়াক মাহমুদনটর ডেম কলেজ, ঢাকা।ব্যানার বিড়ম্বনাঢাকা একসময় ছিল মসজিদের শহর। আর এখন ঢাকাকে যানজটের শহর অনায়াসেই বলা যায়। নতুন করে আরেকটি নাম দেওয়া যায়, ব্যানার ও বিলবোর্ডের শহর। শহরজুড়েই শোভা পাচ্ছে প্রচুর ব্যানার, বিলবোর্ড, তোরণ। তবে এখানে রয়েছে একটি অসংগতি। সেদিন এক প্রসিদ্ধ শপিং মলের প্রবেশদ্বারে ‘বিশ্বকাপ ফুটবল’ সম্পর্কিত একটি বিলবোর্ড নজরে এল। ‘বিশ্বকাপ ফুটবল ২০১০’ শেষ হয়েছে বেশ অনেক দিন হলো। এখনো এ ধরনের বিলবোর্ড প্রদর্শনের কোনো মানে হয় না। আরেকটি উদাহরণ দিই, ঢাকা শহরে বিশেষ দিন, দিবস উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়ে রাজনৈতিক ব্যক্তিরা রাস্তার মোড়ে ব্যানার লাগানোর ব্যবস্থা নেন। দেখা যায়, হয়তো অমুক নেতা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ব্যানার প্রদর্শন করছেন, কিন্তু সারা বছরই ব্যানারগুলো ঝুলতেই থাকে। একটা দিবস শেষে যে এগুলো খুলে রাখা উচিত, তা কারও মনেই থাকে না। বিশেষ দিন উপলক্ষে ব্যানার, বিলবোর্ড শোভা পেতেই পারে, কিন্তু দিবস শেষে তা আর প্রদর্শন করা ঠিক নয়। তা না হলে বিশেষ দিবসের তাৎপর্য ও স্বকীয়তা হারিয়ে যায়। সারা বছর প্রদর্শিত হলে জনগণ বিভ্রান্ত হয়। তাই আসুন, মেয়াদোত্তীর্ণ ব্যানার সরিয়ে শহর পরিচ্ছন্ন রাখি।কমল ইউসুফকাদেরাবাদ হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা।চি ঠি লে খা র ঠি কা নাঢাকায় থাকি প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। [email protected], [email protected]