যেভাবে বেঁচে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিটকের নেটওয়ার্ক বাড়ানো হোকদেশে এখন একাধিক মোবাইল ফোন অপারেটর আছে। তবে দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনো সব মোবাইল অপারেটরের নেটওয়ার্ক শক্তিশালী হয়নি। কোথাও আবার নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি বাড়ে-কমে। দেশজুড়ে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানিগুলোর নেটওয়ার্ক শক্তিশালী। কিন্তু সরকার পরিচালিত মোবাইল ফোন অপারেটর টেলিটকের নেটওয়ার্ক গ্রামগঞ্জে তো বটেই, রাজধানী ঢাকা শহরেও দুর্বল। তাই আগ্রহ থাকলেও নেটওয়ার্ক দুর্বল থাকায় অনেকেই টেলিটকের সিম ব্যবহার থেকে বিরত থাকছে। দেখা যায়, ঢাকার কোনো ভবনের এক প্রান্তে টেলিটক নেটওয়ার্ক আছে, আবার ওই ভবনের আরেক প্রান্তে নেটওয়ার্ক নেই। আবার ঢাকা শহরের অনেক এলাকায় টেলিটকের নেটওয়ার্ক পাওয়া যায় না। এ অবস্থায় টেলিটক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে সারাদেশে ও রাজধানী ঢাকায় টেলিটকের নেটওয়ার্ক বাড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।নাসির উদ্দিন আহম্মেদ, শিক্ষার্থীশেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, নাজিম উদ্দিন রোড, ঢাকা।বাস্তবায়িত হোক ঢাকা শহরের রাস্তাঘাট উন্নয়ন প্রকল্পবর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ঢাকা সিটি করপোরেশনের মাধ্যমে ঢাকা শহরের রাস্তাঘাট উন্নয়নের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পে অবহেলিত জনপদ দক্ষিণ বনশ্রীর বিধ্বস্ত রাস্তাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানতে পেরেছি। দেড় বছর ধরে এই প্রকল্পটি অনুমোদন-প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সর্বশেষ প্রকল্পটি একনেকের সভায় চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষায়। এ প্রক্রিয়া দ্রুত শেষ করে এর বাস্তবায়ন হলে ঢাকাবাসী উপকৃত হবে। ডিসিসির ২৫ নম্বর ওয়ার্ডে থাকা দক্ষিণ বনশ্রীর রাস্তাঘাটের শোচনীয় অবস্থারও পরিবর্তন হবে বলে আশা করা যায়। তাই স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় তথা পরিকল্পনা কমিশনের কাছে আবেদন, ঢাকা শহরের রাস্তাঘাট উন্নয়ন প্রকল্পটি দ্রুত অনুমোদন করা হোক, যাতে আগামী শীত মৌসুমে প্রকল্পটি বাস্তবায়িত হয়।জহিরুল হক, সাবেক সভাপতিদক্ষিণ বনশ্রী প্লটমালিক কল্যাণ সমিতি, ঢাকা।চি ঠি লে খা র ঠি কা নাঢাকায় থাকি প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। [email protected], [email protected]