যেভাবে বেঁচে আছি
ঢাকার রাস্তায় নেই লেন চিহ্নরাজধানীতে তিন লেনে গাড়ি চলাচলের নিয়ম চালুর ফলে অনেকটাই শৃঙ্খলা এসেছে গাড়ি চলাচলে। কিন্তু পরিতাপের বিষয় হলো, শহরের অধিকাংশ রাস্তায় বর্তমানে লেন চিহ্ন নেই। আর যেসব রাস্তায় লেন চিহ্ন নেই, সেসব রাস্তায় যানবাহন এলোমেলোভাবে চলার ফলে যানজট বর্তমানে প্রকট হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া যাত্রীবাহী বাসগুলো অনেক সময় রাস্তার মাঝখানে বা যেখানে সেখানে থামিয়ে যাত্রী ওঠানামা করে থাকে। ফলে যানজট ও দুর্ঘটনা ঢাকার রাস্তায় প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদি রাস্তায় লেন চিহ্ন দেওয়া হয় এবং চালকদের লেন অনুসরণ করে গাড়ি চালানো ও থামানোর জন্য জোরালো নির্দেশ দেওয়া হয়, তাহলে হয়তো যানজট ও দুর্ঘটনা কিছুটা এড়ানো সম্ভব হবে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় আনবে।মো. শফিকুল ইসলামজগন্নাথ বিশ্ববিদ্যালয়, মাস্টার্স (উদ্ভিদবিজ্ঞান)জীবন-সায়াহ্নে ঐতিহাসিক মীর জুমলা গেটরাজধানী ঢাকা অনেক পুরাকীর্তি আর প্রত্নসম্পদে পরিপূর্ণ। তেমনি একটি পুরাকীর্তি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত প্রাচীন মীর জুমলা গেট (ঢাকা গেট)। বাংলার সুবেদার মীর জুমলা ষোড়শ শতকে তৎকালীন ঢাকা শহরকে উত্তরাংশের (বর্তমান মগবাজার) মগ দস্যুদের আক্রমণ থেকে রক্ষার জন্য কার্জন হলের কাছে (বর্তমানে দোয়েল চত্বর থেকে টিএসসির দিকে যেতে) এটি নির্মাণ করেন। কালের পরিক্রমায় এই ঐতিহাসিক স্থাপনা আজ প্রায় ধ্বংসের পথে। ঝোপঝাড়ে পরিপূর্ণ, ময়লা-আবর্জনার আধার এ গেটের পাদদেশ। এমনিতেই গাছপালার বিস্তৃতিতে আড়াল হয়ে গেছে গেটটি, তার সঙ্গে নতুন করে যোগ হয়েছে দখলদারের আনাগোনা। গেটের পশ্চিমাংশের দেয়াল ঘেঁষে ঘর তুলে আবাসন নিশ্চিত করেছে কে বা কারা। কিন্তু এত কিছুর পরও কর্তৃপক্ষের ঘুম ভাঙছে না। তাই বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে যাওয়ার আগেই প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনাটিকে সংরক্ষণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মাহফুজ-ই-রব্বানী তাপনইউনাইটেড আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।[email protected]