যেভাবে বেঁচে আছি
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়তই নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে, যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনধানমন্ডি-উত্তরা নতুন বাস সার্ভিস চালু হোকদেশের অন্যতম পরিবহনব্যবস্থা বাস। অথচ এ ব্যবস্থার অনিয়মের কারণে আমাদের দৈনন্দিন জীবন ওষ্ঠাগত। যেমন—ধানমন্ডি থেকে উত্তরা আসার জন্য মাত্র দুটি কাউন্টার বাস পাওয়া যায়। এর মধ্যে অনিক পরিবহন বহু দূর ঘুরে যায়। ফলে একমাত্র সূচনা পরিবহনের মাধ্যমে ধানমন্ডি বা আজিমপুর থেকে উত্তরা ও টঙ্গীর দিকে আসা যায়। অথচ প্রতিনিয়ত অফিস, স্কুল, কলেজ, শপিং প্রভৃতি কাজে অসংখ্য মানুষ এ পথে যাতায়াত করে। এই একটিমাত্র বাস চলার কারণে প্রতিনিয়ত আমাদের দাঁড়িয়ে, কখনো বা ঝুলে চরম ভোগান্তির মধ্য দিয়ে অফিস করতে হয়। তাই আশা করি, যথাযথ কর্তৃপক্ষ এদিকে নজর দেবে এবং ধানমন্ডি-উত্তরা রুটে নতুন বাস সার্ভিস চালুর ব্যবস্থা করবে।এম এস এম ফারহানউত্তরা, ঢাকা।পরিবহনের সংখ্যা বৃদ্ধি করা হোকহাজারীবাগ বাজার থেকে প্রতিদিন বিভিন্ন পরিবহনে হাজারো মানুষ যাতায়াত করে। কিন্তু বর্তমানে এখানে যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা অত্যন্ত সীমিত। বাজার থেকে গুলিস্তান পর্যন্ত লেগুনার মাধ্যমে মানুষ যাতায়াত করে। পরিবহনের আশায় মানুষ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে, নির্ধারিত সময় স্কুল-কলেজ ও অফিসে পৌঁছাতে পারে না। তাই হাজারীবাগ বাজার থেকে গুলিস্তান পর্যন্ত যাতায়াতের জন্য পর্যাপ্তসংখ্যক পরিবহন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. নাসির উদ্দিন আহমেদশিক্ষার্থীশেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজনাজিম উদ্দিন রোড, ঢাকা।চি ঠি লে খা র ঠি কা নাঢাকায় থাকি প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। [email protected], [email protected]