যেসব পণ্যর দাম বাড়বে-কমবে
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেটে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন করের (মূসক) হার বাড়ানো কিংবা নতুন কর আরোপের প্রস্তাব দেওয়া বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে। এসব পণ্যের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো মোটরগাড়ি, বৈদ্যুতিক পাখা, সিগারেট, গুল ও জর্দা, বিদেশি মোটরসাইকেল, এনার্জি ড্রিংক, বিদেশে মুদ্রিত পাঠ্যপুস্তক, বিদেশি আসবাবপত্র, ফ্লোট গ্লাস ও গ্লাস টিউব, টিস্যু পেপার।অর্থমন্ত্রী আসন্ন বাজেটে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন করের (মূসক ভ্যাট) হার কমানো বা প্রত্যাহারের প্রস্তাব করায় বিভিন্ন পণ্যের দাম কমতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য পণ্যগুলো হলো কটন ওয়েস্ট, প্লাস্টিকের তৈজসপত্র, পার্টিকেল বোর্ড, পেইন্টস ও কংক্রিট রেডিমিক্স, বিস্কুট ও কেক, দেশি মোটরসাইকেল।দাম বাড়তে পারেমোটরগাড়ি: বাজেটে ন্যূনতম চার দরজাবিশিষ্ট বিলাসবহুল ডাবল কেবিন পিক-আপ বা মোটরগাড়ি আমদানির ক্ষেত্রে সিলিন্ডার ক্যাপাসিটি (সিসি) ১০০০ পর্যন্ত ৩০ শতাংশ, ১০০১ থেকে ১৫০০ সিসির গাড়িতে ৪৫ শতাংশ, ১৫০১-২০০০ সিসির গাড়িতে ১০০ শতাংশ, ২০০১ থেকে ২৭৫০ সিসির গাড়িতে ২৫০ শতাংশ, ২৭৫১ থেকে ৪০০০ সিসির গাড়িতে ৩৫০ শতাংশ এবং ৪০০১ থেকে তদূর্ধ্ব সিসির গাড়িতে ৫০০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তাই গাড়ি ভাড়া বাড়তে পারে।বৈদ্যুতিক পাখা: স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহায়তা দেওয়ার কথা উল্লেখ করে বাজেটে আমদানি পর্যায়ে বৈদ্যুতিক ফ্যান বা পাখার ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ এবং বৈদ্যুতিক মাল্টি কর্ড, সুইচ ও সকেটের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। যে কারণে এগুলোর দাম বাড়তে পারে।সিগারেট, গুল ও জর্দা: বাজেটে সিগারেটের মূল্যস্তর বাড়ানোসহ এর ওপর প্রযোজ্য সম্পূরক শুল্ক হার বাড়িয়ে যথাক্রমে ৩৬, ৫৫, ৫৮ ও ৬০ শতাংশে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে জর্দার ওপর সম্পূরক শুল্ক হার ১০ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া গুলের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়। এর ফলে সিগারেট, গুল ও জর্দার দাম বাড়বে।বিদেশি মোটরসাইকেল: সম্পূর্ণ তৈরি মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার বিদ্যমান ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশে প্রস্তাব করায় এর দাম বাড়বে।এনার্জি ড্রিংক: বাজেটে এনার্জি ড্রিংকের ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করায় এ পণ্যের দাম বাড়তে পারে।বিদেশে মুদ্রিত পাঠ্যপুস্তক: বিদেশ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মুদ্রিত পাঠ্যপুস্তকের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করার প্রস্তাব দেওয়ায় এর দাম বাড়বে।বিদেশি আসবাবপত্র: দেশের বিকাশমান আসবাবপত্র শিল্প খাতে সহায়তা করতে বিদেশি ফার্নিচার বা আসবাবের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশে নির্ধারণের প্রস্তাব করায় এটির দাম বাড়বে।ফ্লোট গ্লাস ও গ্লাস টিউব: বাজেটে ফ্লোট গ্লাসের ওপর ১০ শতাংশ এবং গ্লাস টিউবের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব থাকায় এ দুই ধরনের গ্লাসের দাম বাড়তে পারে।টিস্যু পেপার: আমদানি করা টয়লেট পেপার ও ফেসিয়াল টিস্যুর ওপর সম্পূরক শুল্ক ২০ থেকে বাড়িয়ে ৩০ শতাংশে প্রস্তাব করা হয়েছে। এতে এ দুই ধরনের টিস্যু পেপারের দাম বাড়বে।দাম কমতে পারেবৈদ্যুতিক বাতি: বাজেটে টি-ফাইভ টিউবলাইট গ্রামাঞ্চলে সৌরশক্তিচালিত হারিকেন/বাতির ওপর থেকে বিদ্যমান সম্পূরক শুল্ক ৬০ শতাংশ সম্পূর্ণ প্রত্যাহার এবং এগুলোর ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশে নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া এলইডি ল্যাম্পের আমদানি শুল্কও ২৫ থেকে কমিয়ে ১২ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে এসব বাতির দাম কমতে পারে।কটন ওয়েস্ট: কটন ওয়েস্টের ওপর প্রযোজ্য ৫ শতাংশ আমদানি শুল্ক ও ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের প্রস্তাব করা হয় বাজেটে। তাই এর দাম কমবে।প্লাস্টিকের তৈজসপত্র: দেশীয় শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রান্নাঘরে ব্যবহার্য প্লাস্টিকের তৈজসপত্রের ওপর থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব থাকায় এর দাম কমতে পারে।পার্টিকেল বোর্ড: দেশের পরিবেশ রক্ষার স্বার্থে কাঠের বিকল্প হিসেবে ব্যবহূত পার্টিকেল বোর্ড ও সমজাতীয় বোর্ডের ওপর বিদ্যমান ৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাবের ফলে কমতে পারে এ-জাতীয় পণ্যের দাম।পেইন্টস ও কংক্রিট রেডিমিক্স: পেইন্টসের ওপর থেকে সম্পূরক শুল্ক ৫ শতাংশ হ্রাস এবং উত্পাদন পর্যায়ে কংক্রিট রেডিমিক্স ও হলো কংক্রিট ব্লকের সম্পূরক শুল্ক প্রত্যাহারের ফলে এগুলোর দাম কমবে।বিস্কুট ও কেক: ১০০ টাকা মূল্যমান পর্যন্ত (প্রতি কেজি) হাতে তৈরি বিস্কুট ও কেকের ওপর উত্পাদন পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের প্রস্তাবে এর দাম কমতে পারে।দেশি মোটরসাইকেল: বাজেটে বিযুক্ত (সিকেডি) মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব থাকায় স্থানীয়ভাবে উত্পাদিত মোটরসাইকেলের দাম কমতে পারে।