যোগাযোগ ও নৌপরিবহনমন্ত্রীকে অব্যাহতি দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শান্তিনগরে আজ শুক্রবার এক মানববন্ধন থেকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে অবিলম্বে অব্যাহতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) শান্তিনগর শাখা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সড়ক দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি, ভেঙে পড়া যোগাযোগব্যবস্থার জন্য দায়ী লুটপাটকারী, দুর্নীতিবাজ আমলা ও প্রকৌশলীদের শাস্তি এবং যোগাযোগ ও নৌপরিবহনমন্ত্রীর পদত্যাগের দাবি করা হয়।এ ছাড়া মানববন্ধনে বক্তারা গণমুখী পরিবহন ব্যবস্থা, স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা, দক্ষ চালক ব্যবস্থা গড়ে তোলা ও ভুয়া লাইসেন্স বাতিলের দাবি জানান।মানববন্ধনে সিপিবির মহানগর কমিটির সম্পাদকমণ্ডলী সদস্য সাদেকুর রহমান, কেন্দ্রীয় কমিটির নেতা জাহিদ হোসেন খান, যুব ইউনিয়ন নেতা হজরত আলী, শ্রিধিব সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। যুব ইউনিয়ন নেতা জলি তালুকদার মানববন্ধনে সভাপতিত্ব করেন।