যোগাযোগ মন্ত্রণালয় ঘেরাও করবে ট্যাক্সিক্যাব চালক ইউনিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ দফা দাবিতে ঢাকা মহানগর ট্যাক্সিক্যাব চালক ইউনিয়ন আগামী ১ ফেব্রুয়ারি যোগাযোগ মন্ত্রণালয় ঘেরাও করবে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ইউনিয়ন আয়োজিত মানববন্ধন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ট্যাক্সিক্যাব রিকুইজিশন বন্ধ করা, নতুন গাড়ি রাস্তায় নামার আগ পর্যন্ত পুরোনো গাড়ি প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল, ঢাকা মহানগরে ক্যাবস্ট্যান্ড স্থাপন, যাত্রীসেবা নিশ্চিত করতে ত্রিপক্ষীয় নজরদারি কমিটি গঠন, নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া প্রাইভেট কার ভাড়ায় চালানো বন্ধ করা ইত্যাদি।সমাবেশে বক্তব্য দেন শ্রমিকনেতা আবুল হোসেন। সভাপতিত্ব করেন চালক ইউনিয়নের সভাপতি জুলহাস হাওলাদার।