যোগাযোগ মন্ত্রণালয়ের সভায় বাক-বিতণ্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপরিবহন খাতে চাঁদা নির্ধারণ নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভা আজ বাক-বিতণ্ডার মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে পরিবহন উপদেষ্টা পরিষদের ৩৪তম সভায় এ ঘটনা ঘটে।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, সড়কপথে গণপরিবহনে যথেচ্ছভাবে চাঁদাবাজি হচ্ছে। যেখানে ফেরিঘাটে পারাপারের মাশুল দিতে হয় ৯০০ টাকা, সেখানে ১৬০০ থেকে ১৭০০ টাকা করে নেওয়া হচ্ছে।নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, বরিশাল থেকে ঢাকায় আসতে একটি পণ্যবাহী ট্রাকে ৬০০ থেকে ৭০০ টাকা চাঁদা দিতে হয়। তিনি গণপরিবহন খাতে সরকারের পক্ষ থেকে সার্ভিস চার্জ বা চাঁদা নির্ধারণ করে দেওয়ার আহ্বান জানান।তবে যোগাযোগমন্ত্রী আবুল হোসেন বলেন, পরিবহন শ্রমিক ফেডারেশন কোনো সংগঠন নয়। তাই সরকার এ ধরনের কোনো সংগঠনকে সার্ভিস চার্জ নির্ধারণ করার অনুমোদন দিতে পারে না। তিনি গণপরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা যেভাবে পারেন ম্যানেজ করে চলেন। সরকারকে এর মধ্যে টানবেন না। যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রকৌশলী মজিবুর রহমানও যোগাযোগ মন্ত্রীর এ বক্তব্য সমর্থন করেন।কিন্তু বৈঠকে সড়ক পরিবহন মালিক সমিতি ও নেতারা চাঁদা নির্ধারণ করে দেওয়ার দাবি জানাতে থাকেন। এ সময় বৈঠকে উপস্থিত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা নীরব ছিলেন। এসব দাবি-দাওয়ার একপর্যায়ে যোগাযোগমন্ত্রী আগামী রোববার পর্যন্ত সভা মুলতবি করেন।যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রকৌশলী মজিবুর রহমান, স্থানীয় সরকারসচিব আবু আলম শহীদ খান, সব বিভাগীয় কমিশনার, পুলিশের সব উপমহাপরিদর্শক ও সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা।