যোগাযোগমন্ত্রী দলীয় ফান্ড কালেক্টর: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন একজন ফান্ড কালেক্টর (তহবিল সংগ্রাহক) বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির এই নেতা এ মন্তব্য করেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে শাস্তি দেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। কারণ, উনি একজন ফান্ড কালেক্টর। পার্সোনাল, দলীয় বা সরকারি ফান্ড কালেক্টর হিসেবে তিনি নিয়োজিত। তিনি বিগ বাজেটের মন্ত্রণালয়ের দায়িত্বে এবং এখান থেকে যা কালেকশন করেন, এটার সাথে শেয়ার অনেকেই করেন। আর শেয়ার করেন বলেই তাঁদের পক্ষে তাঁকে এখান থেকে বরখাস্ত করা সম্ভব নয়। তাঁকে বরখাস্ত করতে গেলে দেখা যাবে যে অনেক অনুদঘাটিত সংবাদ জনগণের সামনে চলে আসবে।’