যোগাযোগমন্ত্রীকে সতর্ক করলেন নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম প্রশিক্ষণ ছাড়া কোনো চালককে ড্রাইভিং লাইসেন্স না দিতে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পরামর্শ দিয়েছেন।জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারে অনুষ্ঠিত আলোচনা সভায় মোহাম্মদ নাসিম এ উপদেশ দেন।১৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় নিহত বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনের নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন মোহাম্মদ নাসিম। যোগাযোগমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করে দক্ষ চালককে লাইসেন্স দিতে হবে, অন্যথায় আপনাকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংস্কারের অভাবে ঢাকা-টাঙ্গাইল সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। প্রয়োজনে সরকার সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে সংস্কারকাজ করতে পারে, যেন ঈদের আগেই মানুষ নিরাপদে বাড়ি যেতে পারে।জাতীয় শোক দিবসকে ‘বাঙালি জাতির শোক দিবস’ বলে উল্লেখ করে নাসিম বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারাই জাতীয় শোক দিবস পালন করে না। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি অভিনেতা ফারুকের সভাপতিত্বে সভায় জোটের উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম, সহসভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।