স্টুয়ার্ট ল এমন সময় বাংলাদেশ থেকে বিদায় নিলেন, যখন বাংলাদেশ সাফল্যের স্বর্ণ-শিখরে ওঠার চিন্তায় বিভোর। ব্যক্তিগত কারণে অস্ট্রেলীয় ল চুক্তি শেষ হওয়ার মাঝপথে চলে গেলেও আমাদের বসে থাকলে চলবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে কোচের অনুসন্ধান শুরু করে দিয়েছে। তাদের চোখ অবশ্য হাইপ্রোফাইল কোচদের দিকে। এরই মধ্যে প্রার্থী হিসেবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের সাবেক খেলোয়াড়দের কথা শোনাও যাচ্ছে। আমাদের কথা, কোচ যেই হোন না কেন, তিনি যেন আমাদের ক্রিকেট সংস্কৃতিটা বুঝতে পারেন। ক্রিকেট বোর্ডকে এটাও নিশ্চিত করতে হবে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে কিছুতেই চলে যাবেন না তিনি। বিসিবি বরখাস্ত করলে সেটা আলাদা কথা। জাতীয় দলের খেলা যখন থাকবে না, তবে কোচবে বসিয়ে না রেখে বয়সভিত্তিক দলের অনুশীলনে কাজে লাগাতে পারে। মোট কথা, বাংলাদেশের ক্রিকেট দলের জন্য ভালো হয় এমন একজনকেই কোচ হিসেবে নিয়োগ দেওয়া উচিত বিসিবির।রাফি রেদোয়ানআহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তেজগাঁও, ঢাকা