যৌতুকের কারণে হত্যার শাস্তি যাবজ্জীবনের কম নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটি ঘটে ১৯৯৬ সালের ১৭ ফেব্রুয়ারি। ভারতের উত্তরখণ্ড রাজ্যের গৃহবধূ রেণু শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান।রেণুর স্বামী মুকেশ ভাট নগর দাবি করেন, রান্নার সময় স্টোভ বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ হন রেণু। রেণুকে বাঁচানোর চেষ্টা করে নিজেও মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।পরে রেণুর মৃত্যুর ঘটনা আদালতে গড়ায়। যৌতুকের জন্য রেণুকে আগুনে পুড়িয়ে হত্যার জন্য আদালত তাঁর স্বামী মুকেশ, শাশুড়ি কৈলাশু ও দেবর রাজেশকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।মামলাটি পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। আপিল আবেদনে দণ্ডিতদের আইনজীবীরা বলেন, মুকেশ ও রাজেশের বয়স কম। আর তাঁদের মায়ের বয়স অনেক। তা ছাড়া এ ঘটনা ঘটেছে ১৯৯৬ সালে। এই দিকগুলো বিবেচনা করে দণ্ড প্রদানের ক্ষেত্রে আসামিদের প্রতি উদার হওয়া ও তাঁদের শাস্তি কমানো উচিত।সুপ্রিম কোর্টের বিচারপতি সাতান্তর কুমার ও রঞ্জন গোগোইয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ আসামিদের আপিল খারিজ করে দিয়েছেন। একই সঙ্গে আদালত বলেছেন, যৌতুকের কারণে কেউ প্রাণ হারালে আসামির শাস্তি কোনোভাবেই যাবজ্জীবন কারাদণ্ডের নিচে হবে না।বিচারপতি কুমার বলেন, ৩০৩বি ধারায় আসামিদের অপরাধ প্রমাণিত হয়েছে। যে কায়দায় এ অপরাধ সংগঠিত হয়েছে, তা ছিল অত্যন্ত নির্মম। যৌতুক, বিশেষ করে টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ আরও বেশ কিছু দাবি থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তা ছাড়া অভিযুক্ত ব্যক্তি আদালতের কাছে মিথ্যা কথা বলেছেন। তাঁরা দাবি করেছেন, এটা দুর্ঘটনাজনিত মৃত্যু, যৌতুকের কারণে নয়। এসব কারণে যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে কম দণ্ড দেওয়ার জন্য আসামিপক্ষের আবেদন আদালত আমলে নেননি। দ্য টাইমস অব ইন্ডিয়া।