যৌথ অভিযানে ৪২ জন আফগান তালেবান নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে যৌথ বাহিনীর ২৪ ঘণ্টার এক অভিযানে কমপক্ষে ৪০ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে। সন্দেহভাজন ৩৭ জনকে আটক করা হয়। গত রোববার দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ কথা জানান। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানা যায়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, আফগান ন্যাশনাল পুলিশ (এএনপি), সেনাবাহিনী ও ন্যাটোর নেতৃত্বাধীন যৌথ বাহিনী দেশটির সাতটি প্রদেশ নানগড়হার, লাগমান, বলখ, কান্দাহার, হেলমান্দ, খোস্ত ও গজনিতে এই অভিযান চালায়।এএনপির সদস্যরা বাগলান প্রদেশের খিঞ্জন জেলায় অভিযান চালানোর সময় চারটি দূর-নিয়ন্ত্রিত মাইন উদ্ধার করেন। পরে সেগুলোকে নিষ্ক্রিয় করে ফেলা হয়।