যৌথ আয়োজনে নজরুলের জন্মবার্ষিকী পালনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে ২৫ ও ২৬ মে জাতীয় কবি নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার ৯০তম বর্ষপূর্তি ও কবির ১১৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে।তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ আজ বুধবার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের আইন ও বিচার এবং সংখ্যালঘু-বিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ।তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে কবি নজরুলকে নিয়ে এর আগে আর কোনো অনুষ্ঠান হয়নি। মন্ত্রী জানান, উদ্বোধনী অনুষ্ঠানের দুই দেশের শিল্পীরা অংশ নেবে। এ ছাড়া ওই দুই দিন রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নজরুলকে নিয়ে এই যৌথ কর্মসূচির অংশ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও কবির জন্মভূমি বর্ধমানেও অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হবে।