যৌথ উদ্যোগে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয় আলোচনার জন্য ভারতীয় কর্মকর্তা ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক যৌথ উদ্যোগে কোম্পানি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে আলোচনার জন্য আজ বুধবার ঢাকায় পৌঁছেছেন। এনটিপিসি চেয়ারম্যান অরূপ রায় চৌধুরী ঢাকায় পৌঁছেই খুলনায় এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেছেন।এর আগে প্রস্তাবিত যৌথ উদ্যোগ চুক্তির খসড়া গত ৩০ আগস্ট এনটিপিসি বোর্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ ব্যাপারে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।পিডিবি চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির বলেন, উভয়পক্ষ একটি যৌথ উদ্যোগে কোম্পানি গঠনে একমত হয়েছে এবং সে অনুযায়ী কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। তবে পানি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিকল্প সম্পর্কেও চিন্তাভাবনা করা হচ্ছে।পরে উভয়পক্ষের সম্মতি অনুযায়ী দুই পক্ষ থেকে সমানসংখ্যক সদস্য নিয়ে যৌথ উদ্যোগে কোম্পানির বোর্ড গঠন করা হবে। কাল যৌথ উদ্যোগের চুক্তির খসড়া নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।আলমগীর কবির আরও বলেন, চালনা ও চট্টগ্রামে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।