যৌন নিপীড়ক পুলিশদের স্থায়ী বরখাস্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে বিচারপ্রার্থী নারীকে যৌন নিপীড়ন এবং তাঁর মা-বাবা, আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশের নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ ও নিন্দা জানিয়ে আজ শুক্রবার মানববন্ধন করেছে বিপ্লবী নারী সংহতি। মানববন্ধনে যৌন নিপীড়ক ও নির্যাতনকারী পুলিশদের স্থায়ী বরখাস্তসহ শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ দমন করতে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী গুম-খুন-নির্যাতনের ঘটনা ঘটাচ্ছে। সরকারের ফ্যাসিবাদী নিপীড়নের ভয়াবহ প্রকাশ ঘটেছে সম্মানজনক জীবনের দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষক নির্যাতন, ধারাবাহিকভাবে সাংবাদিক লাঞ্ছনা ও নিপীড়নের ঘটনায়।নেতারা আরও বলেন, আদালত চত্বরে নারীর ওপর পুলিশের নিপীড়নের ঘটনাটি রাষ্ট্রের স্বৈরাচারী-পুরুষতান্ত্রিক চেহারাকে আরও একবার নগ্ন করেছে। নেতারা অবিলম্বের যৌন নিপীড়ক পুলিশদের চাকরি থেকে স্থায়ী বরখাস্তসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত), ২০০০ অনুসারে শাস্তির দাবি জানিয়েছেন।মানববন্ধনে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সমন্বয়ক শ্যামলী শীল, রেবেকা লীলা, হাফিজা বেগম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম প্রমুখ। বিজ্ঞপ্তি।